থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রদেশ বান নাম ইয়েনের একটি সামরিক স্থাপনা এবং বেসামরিক এলাকায় অবস্থিত একটি হাসপাতালে কম্বোডিয়ার রকেট হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দেশটির এক সেনা কর্মকর্তা জানান, কম্বোডিয়া সেনাবাহিনীর ছোড়া রকেটগুলো ছিল বিএম ২১ ঘরানার বিস্ফোরক রকেট।থাইল্যান্ডের স্বাস্থ্য এবং পররাষ্ট্র— উভয় মন্ত্রণালয় থেকে এ হামলার নিন্দা জানানো হয়েছে এবং সেই সঙ্গে বেসামরিক এলাকায় হামলা করা থেকে বিরত থাককে সতর্কবার্তা দেওয়া হয়েছে।উল্লেখ্য, এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভূজ নামের একটি এলাকা নিয়ে গত বেশ কয়েক দশক ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণপূর্ব এশিয়ার ২ প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে। থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওসের সীমানা মিলিত হয়েছে পান্না ত্রিভূজে এবং থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়েই এ ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে আসছে। পান্না ত্রিভূজে বেশ কয়েকটি প্রাচীন মন্দির রয়েছে।কয়েক দশক ধরে সীমান্ত সংঘাতের পর ১৫ বছর আগে যুদ্ধবিরতিতে গিয়েছিল দুই দেশ। কিন্তু গত মে মাসে কম্বোডিয়ার এক সেনা থাই সীমান্তের কাছে নিহত হওয়ার পর ফের উসকে ওঠে উত্তেজনা।গতকাল বুধবার কম্বোডিয়া সীমান্তের কাছে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক থাই সেনা গুরুতর আহত হন। তারপরই বৃহস্পতিবার সকালে কম্বোডিয়ার দুই সেনা স্থাপনায় বিমান অভিযান চালায় থাইল্যান্ড।সেই বিমান বাহিনীর অভিযানের জবাবে এই রকেট হামলা চালিয়েছে কম্বোডিয়ার সেনাবাহিনী। থাই বিমান হামলার পর কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয় এক বিবৃতিতে বলেছিল, এই অভিযানে ‘সমুচিত’ জবাব দেবে কম্বোডিয়া।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালোবাসার মানুষকে বিয়ে করার যেসব সুবিধা
ভালোবাসার মানুষকে বিয়ে করার যেসব সুবিধা

ভালোবাসার মানুষের সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখেন প্রায় সবাই। আধুনিক সময়ে অ্যারেঞ্জড ম্যারেজের হার কমছে, আর প্রেমের বিয়ে বা ‘লাভ Read more

১৫ স্ত্রী ও ১০০ ভৃত্য নিয়ে আমিরাতে এসওয়াতিনির রাজা, ভিডিও ভাইরাল
১৫ স্ত্রী ও ১০০ ভৃত্য নিয়ে আমিরাতে এসওয়াতিনির রাজা, ভিডিও ভাইরাল

আফ্রিকার দেশ এসওয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়র পুরোনো একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, শিবচরের বিকল্প পথে তীব্র যানজট
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, শিবচরের বিকল্প পথে তীব্র যানজট

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী এলাকা পরিবর্তনের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা গোলচত্বরসহ Read more

রাজবাড়ীর ৪ কলেজে এইচএসসিতে পাশ করেনি কেউ
রাজবাড়ীর ৪ কলেজে এইচএসসিতে পাশ করেনি কেউ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাজবাড়ী জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে Read more

বাঘায় পুকুরে বিষ প্রয়োগ, নিঃস্ব ব্যবসায়ী
বাঘায় পুকুরে বিষ প্রয়োগ, নিঃস্ব ব্যবসায়ী

রাজশাহীর বাঘা উপজেলার ধন্দহ গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ফলে আসরাফ আলী নামক এক ব্যবসায়ী নিঃস্ব Read more

আগামীকাল লন্ডনে তারেক রহমানের জনসভা
আগামীকাল লন্ডনে তারেক রহমানের জনসভা

আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন