দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।বুধবার (২৩ জুলাই) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে ২২ জুলাই ঘোষণা দিয়ে ২৩ জুলাই সোনার দাম বাড়ানো হয়। ২৪ ঘণ্টার ব্যবধানে আবার দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫০৪ টাকা বাড়িয়ে এক লাখ ৬৫ হাজার ৩০২ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৯৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৭ হাজার ২২৩ টাকা।এর আগে গত ২৩ জুলাই ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪ টাকা বাড়িয়ে এক লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৫২ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৪০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৩৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ১৬ হাজার ১২৭ টাকা। বুধবার এই দামে সোনা বিক্রি হয়েছে।সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৬৪ জন সহকারী সচিব। তাদের এ পদোন্নতি দিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন Read more

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর হামলায় ২০ শিশুসহ নিহত ২২
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর হামলায় ২০ শিশুসহ নিহত ২২

মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে শিশুসহ ২২ জন নিহত হয়েছেন।সোমবার (১২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য Read more

মহিপুরে দিনব্যাপী সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ
মহিপুরে দিনব্যাপী সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ইউনিট টিম লিডারদের দিনব্যাপী সমাবেশ ও ওয়ার্কশপ। বুধবার (২৩ এপ্রিল) সকাল Read more

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের প্রাথমিক শিক্ষার উপর দিয়ে অনেক ঝড়ঝাপ্টা Read more

গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।এতে Read more

বিজয়নগরে সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা
বিজয়নগরে সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।গত শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন