নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টায় তথ্য প্রযুক্তির সহায়তায় নাটোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে মহির উদ্দিনকে গ্রেপ্তার করে। বুধবার রাতেই তাকে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।বুধবার সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আটজন নিহত হন।নিহত আটজনেরই বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে। রোগী দেখতে একই পরিবারের সাতজন সিরাজগঞ্জ যাচ্ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।একই পরিবারের নিহতরা সাতজন হলেন– জাহিদুল ইসলাম, সেলিনা খাতুন, রওশনারা আক্তার ইতি, আনোয়ারা খাতুন, আনোয়ারা খাতুন আনু, আনজুমান ও সীমা। নিহত মাইক্রোবাসচালকের নাম শাহাবুদ্দিন। তিনিও একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তরুণীকে ধর্ষণচেষ্টার পর হত্যার অভিযোগ, আসামি গ্রেপ্তার
তরুণীকে ধর্ষণচেষ্টার পর হত্যার অভিযোগ, আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে আরজু আকতার নামে এক তরুণীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে দায়ের করা চাঞ্চল্যকর মামলার একমাত্র আসামি নাজিম উদ্দিনকে (৩০) Read more

নিয়োগ দেবে মৎস্য উন্নয়ন করপোরেশন
নিয়োগ দেবে মৎস্য উন্নয়ন করপোরেশন

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে ১২টি পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে Read more

পরাজয়েও অনড়, নির্বাচন করাই যেন নেশা: স্বতন্ত্র প্রার্থী শিক্ষক আলমগীর  
পরাজয়েও অনড়, নির্বাচন করাই যেন নেশা: স্বতন্ত্র প্রার্থী শিক্ষক আলমগীর  

নির্বাচনে অংশগ্রহণ যেন তার রাজনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। একাধিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও কখনোই জামানত ফেরত পাননি। তবুও থেমে যাননি উল্লাপাড়া Read more

ভৈরবে ট্রনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের
ভৈরবে ট্রনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গবার Read more

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা দেশের ৯টি সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন