টাঙ্গাইলের মির্জাপুরে মালয়েশিয়া প্রবাসী ফেরত ফিরোজ মিয়াকে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) আসামী দুজনকে টাঙ্গাইল আদালতে সোপর্দ করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তরফপুর ইউনিয়নের মুচিরচালা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে সোনা মিয়া (৫৩) ও মাটিয়াগাড়া গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী ফিরোজা আক্তার (৪৫)। নিহত ফিরোজ মাটিয়াগাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।  পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ফিরোজা আক্তারের সাথে পরকীয়া সম্পর্ক ছিলো ফিরোজ মিয়া ও সোনা মিয়ার। সোমবার দিনগত রাতে ফিরোজের সাথে দৈহিক সম্পর্ককালীন বিষয়টি নজরে পড়ে তার আরেক প্রেমিক সোনা মিয়ার। তাদেরকে ঘরে আটকের চেষ্টা করে সোনা মিয়া। ধস্তাধস্তির একপর্যায়ে ফিরোজকে পেটে টেটা দিয়ে আঘাত করে সোনা মিয়া। এই সুযোগে অর্ধ উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যায় ফিরোজ মিয়া। জামিলও তার পিছু নেয়। এরপর মঙ্গলবার সকালে অর্ধ উলঙ্গ অবস্থায়ই মাটিয়াগাড়া ক্ষেতের পাশে ফিরোজের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত ফিরোজ মিয়ার ভগ্নিপতি ফরহাদ মোল্লা অজ্ঞাত আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।  মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক মো. জুয়েল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা গেছে তবে কিভাবে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে তা উন্মোচন করার জন্য ৭ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছিল। আদালত দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে। আশা করছি পুরো বিষয়টি দ্রুতই বের হয়ে আসবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালপুরে সেনা অভিযান: ৫০ পিস চায়না রিং জাল ধ্বংস
লালপুরে সেনা অভিযান: ৫০ পিস চায়না রিং জাল ধ্বংস

রবিবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় নাটোর জেলার লালপুর উপজেলা স্টেডিয়ামের সামনে চেকপোস্ট চলাকালে সেনাবাহিনী কড়া নজরদারিতে মোঃ চুন্নু Read more

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়। আমি দায়িত্বে Read more

রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না
রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না

‘রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না। ’ গতবছরের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

হোস্টেলের ওপর বিমান বিধ্বস্তে ৫ মেডিকেল শিক্ষার্থী নিহত
হোস্টেলের ওপর বিমান বিধ্বস্তে ৫ মেডিকেল শিক্ষার্থী নিহত

ভারতের গুজরাটের আহমেদাবাদের বি জে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর প্লেন বিধ্বস্তের ঘটনায় ৫মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন Read more

টানা বৃষ্টিতে বাজার গরম, মরিচ-সবজির দাম ঊর্ধ্বমুখী
টানা বৃষ্টিতে বাজার গরম, মরিচ-সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বর্ষণে চট্টগ্রাম মহানগরের নাগরিক জীবনের ছন্দপতনের পাশাপাশি নিত্যপণ্যের বাজারেও নেমে এসেছে দামের দাবদাহ। শহরের ছোট-বড় সব বাজারেই ছড়িয়েছে সবজি Read more

রাকসু নির্বাচন পেছাল
রাকসু নির্বাচন পেছাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি সভায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন