যুক্তরাষ্ট্রে এমএলএস অল-স্টারসের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) মাঠে নামছে লিগা এমএক্স। তবে এ ম্যাচের আগে দুইটি অনুশীলন সেশনে অংশ নেননি আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। আর কোনো কারণ ছাড়া যদি মেসি এই ম্যাচটি না খেলেন তবে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন। খবর মার্কাসহ বেশ কয়েকটি স্প্যানিশ সংবাদমাধমের। মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী, যদি কোনো ফুটবলার সুনির্দিষ্ট ইনজুরি ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নেন, তবে তাঁকে পরবর্তী একটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এর আগে ২০১৮ জ্লাতান ইব্রাহিমোভিচ এধরনের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। এমএলএস অল-স্টারস কোচ নিকো এস্তেভেজকে এরই মধ্যে সাবেক বার্সা তারকার প্রশিক্ষণে অনুপস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হয়। তবে তিনি বিষয়টি এড়িয়ে যান। এসময় তিনি বলেন, ‘আমি কেবল আমাকে দেওয়া খেলোয়াড়দের নিয়েই কাজ করি। আশা করি মেসি আমাদের সঙ্গে থাকবেন, কারণ তিনিই সর্বকালের সেরা ফুটবলার।’এদিকে এ ম্যাচে আরেক তারকা ফুটবলার জর্দি আলবাকেও নিয়েও দেখা গেছে শঙ্কা। তিনিও ম্যাচের আগে অনুশীলনে যোগ দেননি। অন্যদিকে সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজকে ম্যাচের দলে রাখা হয়নি।তবে স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসকে নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত মেক্সিকান লিগা এমএক্স-এর প্রেসিডেন্ট মিকেল আরিওলা তার খেলার বিষয়টি নিশ্চিত করেন।সূত্র: মার্কাআরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষি গুচ্ছে টানা নেতৃত্ব দিতে চায় বাকৃবি দ্বিমত শেকৃবির
কৃষি গুচ্ছে টানা নেতৃত্ব দিতে চায় বাকৃবি দ্বিমত শেকৃবির

আগামী পাঁচ বছর টানা গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তবে এই প্রস্তাবে দ্বিমত পোষণ Read more

সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুসকা জব্দ
সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুসকা জব্দ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও ফুসকা জব্দ করেছে বিজিবি।রবিবার (২১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ঘাগটিয়া গ্রামের Read more

বিএনপি নেতাকে হত্যার বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন
বিএনপি নেতাকে হত্যার বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা শওকত হোসেনকে নৃশংসভাবে হত্যাকারী ও মূল গডফাদারদের দ্রুত গ্রেপ্তার  করে আইনের আওতায় আনা সহ সাংগঠনিক ব্যবস্হা Read more

নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট খড়ের হাট
নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট খড়ের হাট

ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে বসেছে খড়ের হাট। প্রতিদিন এই বাজার থেকে খড় কিনছেন গৃহস্থরা। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় Read more

চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল
চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল

এবারের বিপিএলে চট্টগ্রামে কোনো খেলা হচ্ছে না। আগের সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল, Read more

আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা ঢাকার বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন