সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল।মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ছাত্রলীগের ওই কর্মীকে পুলিশে দেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আটক ছাত্রলীগ কর্মীর নাম রাসেল বলে জানা গেছে।জানা যায়, দিনভর এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কয়েকটি মাইক্রোবাস ভাঙচুর করেন।আন্দোলনের সময়ই ছাত্রলীগ কর্মী রাসেল সেখানে এসে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দিতে থাকেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এ সময় সেখানে উপস্থিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মঈন এবং পল্টন থানা ছাত্রদল নেতা মাঈনুদ্দিন মিলন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মী এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।পল্টন থানার দায়িত্বরত এক পুলিশ জানায়, আটক ছাত্রলীগ কর্মীকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট
কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অফিস/বিভাগে ৮টি পদে ১৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ নভেম্বর ২০২৫ Read more

মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন ড. জাকির নায়েক
মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন ড. জাকির নায়েক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের একটি ছবি সামাজিক যোগাযোগ Read more

যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার
যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার

কিশোরগঞ্জে যুবদল নেতা বাবুলের ওপর হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি নাকচ করেছেন বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ। তিনি দাবি Read more

পাশ করেও দুশ্চিন্তায় নাহিমা, অনিশ্চিত পড়ালেখা
পাশ করেও দুশ্চিন্তায় নাহিমা, অনিশ্চিত পড়ালেখা

ঘরের বড় মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, তাতে বাবার আনন্দের কোন কমতি ছিল না। বাবার অনেক বড় শখ ছিল, মেয়ে বড় Read more

ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা
ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা

ইরানের হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর রেহোভে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি Read more

সৌদি আরবে ফ্ল্যাট থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার
সৌদি আরবে ফ্ল্যাট থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

সৌদি আরবে একটি ফ্ল্যাটে আপন দুই ভাই খুন হয়েছেন। বুধবার (২১ মে) দেশটির দাম্মাম শহরের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন