রাজধানীর গুলিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। আর আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে গুলিস্তানের জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই সংঘর্ষ শুরু হয়, যা এখনো থেমে থেমে চলছে।এর আগে আন্দোলনরত শিক্ষার্থী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জে সচিবালয় এলাকায় থেকে ছত্রভঙ্গ হয়ে গুলিস্তান ও শিক্ষা ভবনের দিকে অবস্থান নেয়। পরে গুলিস্তান এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। এতে আবারও শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বায়তুল মোকাররমের বিভিন্ন গলিতে অবস্থান নেন।মঙ্গলবার দুপুর থেকে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ চাচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।সরেজমিন দেখা যায়, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে। এতে এখন ৫০ শিক্ষার্থী আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেয়ার খবর পাওয়া যাচ্ছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থ বসত ঘর
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থ বসত ঘর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নাসিক Read more

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল Read more

মুন্সিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
মুন্সিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় মাদক বহনে Read more

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। মান্নান হাওলাদার মনু উপজেলার কয়খা Read more

গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু দিনমজুরের
গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু দিনমজুরের

গাছে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে ফজলুল হক (৫২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুল ছেঁড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০।মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন