নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।আহত জামায়াতে ইসলামের সমর্থকরা হলেন- উপজেলা চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি নাজমুল (৩৫), সেক্রেটারি জাহিদুল ইসলাম, ফরিদ ফর্দু (৪৫), স্বপন (৩০), সাগর (২৫)। এসময় ওই গ্রামের স্বপনের মেয়ে ১০ বছর বয়সী শিশু সুমাইয়া খাতুনও আহত হন।অপরদিকে আহত বিএনপি সমর্থকরা হলেন- চক কালিকাপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে হাবিল (৩৫), কাবিল (৪৫), কাউসার (২৫), কোরবান।এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সমাবেশ উপলক্ষে ৫নং ওয়ার্ড জামায়াত সভাপতি মো. নাজমুল কয়েকজন নেতাকর্মী ও সাধারণ মানুষকে নিয়ে সমাবেশে অংশ নেন। এ নিয়ে বিএনপি সমর্থক হাবিল, কাবিল, কাউসার গং ক্ষুব্ধ হন। সমাবেশ থেকে ফেরার পর চক কালিকাপুর গ্রামের ভেজালের মোড় এলাকায় জামায়াতের সভাপতি নাজমুল ও সেক্রেটারি জাহিদুল ইসলামের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। বিএনপি সমর্থকরা লোহার রড, হাতুড়ি ও হাসুয়া দিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু, গুরুতর আহত মা
পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু, গুরুতর আহত মা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের চাপায় সামির (১০) নামের এক শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার Read more

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প
কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবেন না Read more

নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত
নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত

নারীর অধিকার ও সংস্কার নিয়ে গঠিত কমিশনের সুপারিশসমূহকে ‘ইসলামী মূল্যবোধের পরিপন্থী’ আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর Read more

চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান
চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান

এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ Read more

এক হাজার করে বন্দি বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন
এক হাজার করে বন্দি বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ইতি টানতে দীর্ঘ ৩ বছর পর শুক্রবার (১৬ মে) প্রথমবার সরাসরি আলোচনায় বসে দু’দেশের প্রতিনিধিরা। তুরস্কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন