দীর্ঘদিন ধরে কুমিল্লার মেঘনা ও মুন্সীগঞ্জের গজারিয়া সীমান্তবর্তী আড়ালিয়া নদীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে একটি জলদস্যু চক্র। গজারিয়ার চান বাদশা ও ইব্রাহিমের নেতৃত্বে সংঘবদ্ধ এ সন্ত্রাসী দলটি বাল্কহেড ও ছোট ছোট নৌযান থেকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে, মারধর করে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল।সোমবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে সিলেট থেকে দাউদকান্দি যাওয়ার পথে আড়ালিয়া ঘাটের প্রায় ৫০০ গজ দক্ষিণে এমবি অনাবিল নামের একটি বাল্কহেড থেকে চাঁদা আদায়ের সময় চালিভাঙ্গা নৌপুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় গ্রেপ্তার হয় চান বাদশা গ্রুপের অন্যতম সদস্য শাকিল। এ সময় তার কাছ থেকে আদায়কৃত চাঁদার ১ হাজার ৮৫০ টাকা ও একটি ধারালো রামদা জব্দ করা হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিলের অন্যান্য সহযোগীরা একটি ট্রলার নিয়ে পালিয়ে যায়। শাকিল মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার আড়ালিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে। বিষয়টি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন নিশ্চিত করেছেন।ঘটনার বিষয়ে ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, ‘দীর্ঘদিন ধরে এ চক্রটি নদীতে ত্রাস সৃষ্টি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানে যাই এবং স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করতে সক্ষম হই। বাকিরা পালিয়ে গেছে, তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও জানান, গ্রেপ্তার শাকিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজই তাকে জেলহাজতে পাঠানো হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৩০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৫ আশ্বিন ১৪৩২ বাংলা, ৭ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

হলিউডে উপেক্ষার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় প্রিয়ঙ্কা চোপড়া
হলিউডে উপেক্ষার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় প্রিয়ঙ্কা চোপড়া

হলিউডে ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রশ্ন উঠেছে হলিউডের মূলধারার তারকারা কি তাকে পুরোপুরি আপন Read more

প্রথমবারের মতো মানবদেহে সফলভাবে মূত্রথলি প্রতিস্থাপন
প্রথমবারের মতো মানবদেহে সফলভাবে মূত্রথলি প্রতিস্থাপন

বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফলভাবে মানবদেহে মূত্রথলি বা ব্লাডার প্রতিস্থাপন করেছেন দেশটির চিকিৎসকরা। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য Read more

শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, চবির মূল ফটকে তালা
শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, চবির মূল ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে চবির মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন Read more

নিরাপত্তায় নতুন উদ্যোগ: ঢাবিতে স্ট্রাইকিং ফোর্স ও নিয়মিত তল্লাশি
নিরাপত্তায় নতুন উদ্যোগ: ঢাবিতে স্ট্রাইকিং ফোর্স ও নিয়মিত তল্লাশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবন থেকে ককটেল উদ্ধারের ঘটনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন