গাজা উপত্যকায় ২১ মাসেরও বেশি সময় ধরে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো জনবল সংকট স্বীকার করেছে। ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক মারিভ সোমবার (২১ জুলাই) জানিয়েছে, ইসরায়েলি বাহিনীতে প্রায় সাড়ে ৭ হাজার সেনার ঘাটতি রয়েছে।মারিভ জানায়, সেনাবাহিনীতে বর্তমানে প্রায় ৩০০ প্লাটুন কমান্ডারের অভাব রয়েছে, বিশেষ করে স্থল যুদ্ধ ইউনিটগুলোতে। এই পরিস্থিতিতে অভিজ্ঞ সেনাদের অফিসার প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ করা কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে অনভিজ্ঞ সার্জেন্টদের অস্থায়ী প্লাটুন কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।কেবল প্লাটুন পর্যায়েই নয়, কোম্পানি পর্যায়েও নেতৃত্বের ঘাটতি রয়েছে। গত কয়েক মাসে সেনাবাহিনী এমন অফিসারদের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়েছে, যারা অফিসিয়াল কোম্পানি কমান্ডার কোর্স সম্পন্ন করেননি। এতে সামরিক দক্ষতা ও সিদ্ধান্ত নেয়ার মান নিয়ে প্রশ্ন উঠছে।নিয়মিত বাহিনী ও রিজার্ভ ইউনিট উভয়ের ব্যাটালিয়ন কমান্ডাররা জানিয়েছেন, যুদ্ধকালীন দায়িত্ব পালনের পাশাপাশি পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকার কারণে তীব্র মানসিক ও শারীরিক চাপের মুখে রয়েছেন তারা। অনেকে আবার সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরীণ নেতৃত্বের উপর চাপ ততই বেড়ে যাচ্ছে। তরুণ সেনাদের নেতৃত্বে আসার আগ্রহ কমে গেছে, যার ফলে সেনাবাহিনীর ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।মারিভ আরও জানায়, গাজা যুদ্ধে এখন পর্যন্ত বিপুল সংখ্যক অফিসার ও কমান্ডার নিহত হয়েছেন, এবং শত শত সেনা আহত হয়েছেন। যদিও ইসরায়েল সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি। সেনা মৃত্যুর খবর গোপন করে রাখা হচ্ছে, যার ফলে মনে করা হচ্ছে প্রকৃত সংখ্যা সরকারি হিসাবে প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি।এই অব্যাহত মৃত্যু ও আহতের হার সেনাবাহিনীর মনোবল ভেঙে দিচ্ছে, এবং নেতৃত্বের ফাঁকফোকর আরও প্রকট হচ্ছে। প্রতিরোধ যোদ্ধারা এখনো পরিকল্পিত হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে দুর্বল করার চেষ্টা করছে, যার ফলে ইসরায়েলের যুদ্ধ লক্ষ্য অর্জনে ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছে।২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। অনবরত বোমাবর্ষণে পুরো গাজা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাবার, পানি, ওষুধের সংকটের পাশাপাশি ছড়িয়ে পড়েছে ভয়াবহ রোগ ও অপুষ্টি।এই বর্বরতার কারণে ইসরায়েল এখন আন্তর্জাতিক আইনের মুখোমুখি। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়াওয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাতেও অভিযুক্ত হয়েছে ইসরায়েল। বিশ্বের নানা প্রান্ত থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও ইসরায়েল এখনো তা প্রত্যাখ্যান করে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে।সূত্র : আনাদুলুএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত ১২ আনসার
ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত ১২ আনসার

ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন আনসার সদস্য আহত হয়েছেন। আজ রবিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে Read more

গাজীপুরে হত্যা মামলার পলাতক আসামি মিনহাজ গ্রেপ্তার
গাজীপুরে হত্যা মামলার পলাতক আসামি মিনহাজ গ্রেপ্তার

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও জাতীয় পার্টি নেতা নাসির উদ্দিন পালোয়ান হত্যা মামলায় আলোচিত পলাতক আসামি মিনহাজ শেখকে Read more

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪
ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এছাড়াও আহতের সংখ্যা Read more

‘ফেব্রুয়ারিতে ভোট না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে’
‘ফেব্রুয়ারিতে ভোট না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে’

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন, সংস্কার Read more

এইডস প্রতিরোধে এলো যুগান্তকারী এক ওষুধ!
এইডস প্রতিরোধে এলো যুগান্তকারী এক ওষুধ!

বিশ্বজুড়ে কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এক মরণব্যাধি এইডস। কার্যকর প্রতিষেধকের অভাবে এইচআইভি ভাইরাসজনিত এ রোগ প্রতিরোধের তেমন কোনো উপায় Read more

দিনে এসএসসি পরীক্ষা, রাতে রমরমা কোচিং বাণিজ্য
দিনে এসএসসি পরীক্ষা, রাতে রমরমা কোচিং বাণিজ্য

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে। এমন নির্দেশনাকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে নওগাঁর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন