উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন দেশের অনেক তরুণ। তবে এই স্বপ্ন অনেক সময় রূপ নেয় দুঃস্বপ্নে। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নে। দালালের খপ্পরে পড়ে নিখোঁজ হয়েছেন ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাদের কোনো খোঁজ নেই। পরিবার জানে না—সন্তান বেঁচে আছে, নাকি মারা গেছে।মানবপাচার চক্রের হোতা হিসেবে পরিচিত বাজিতপুর গ্রামের মৃত আয়নাল হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার প্রতিটি পরিবারের সঙ্গে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১৫ থেকে ২০ লাখ টাকা করে নেন। পরবর্তীতে লিবিয়ায় পৌঁছে তাদের জিম্মি করে আদায় করেন আরও ৩০ থেকে ৪০ লাখ টাকা। এই প্রতারণার সঙ্গে জড়িত তার স্ত্রী চুন্নু বেগম এবং দুই মেয়ে সোনিয়া ও শশি আক্তার।প্রায় এক বছর আগে ভাগ্য বদলানোর আশায় ইউরোপ পাড়ি জমায় ১৪ জন যুবক। তবে লিবিয়ায় পৌঁছানোর পর দালালের মাধ্যমে তারা পড়ে যায় ভয়ংকর মাফিয়া গোষ্ঠীর হাতে। শুরু হয় নির্যাতন—দাবি করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। মুক্তির আশায় পরিবারগুলো বিক্রি করেছে ভিটেমাটি, নিয়েছে চড়া সুদের ঋণ। কিন্তু আজও খোঁজ মেলেনি প্রিয়জনের।নিখোঁজদের মধ্যে রয়েছেন রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের জাহাঙ্গীর বেপারীর ছেলে সালমান বেপারী এবং চৌরাশী গ্রামের মোসলেম শিকদারের ছেলে বাবুল শিকদার। একই গ্রামের মজিবর বয়াতীর ছেলে সাজ্জাদ বয়াতী, জাকির মাতুব্বরের ছেলে বাদল মাতুব্বর, কানাই রায়ের ছেলে লিটন রায় এবং নিরঞ্জন বাড়ৈর ছেলে বাঁধন বাড়ৈ। বাজিতপুর গ্রামের আলম চৌকিদারের ছেলে ইমন চৌকিদার, অহিদুল মাতুব্বরের ছেলে নয়ন মাতুব্বর, আজিজ খালাসীর ছেলে খলিল খালাসী, সোনা মিয়া চৌকিদারের ছেলে সোহেল চৌকিদার, গৌরাঙ্গ বাড়ৈর ছেলে গৌতম বাড়ৈ, সামচু সরদারের ছেলে ইমরান সরদার, জলিল বয়াতীর ছেলে আল-আমিন বয়াতী এবং সিদ্দিকুর রহমান ঘরামীর ছেলে আলী ঘরামী—সবাই একই দালালচক্রের ফাঁদে পড়ে নিখোঁজ হয়ে পড়েছেন।নিখোঁজ যুবকদের পরিবারের দাবি, তারা যেন দ্রুত তাদের প্রিয়জনদের খোঁজ পান এবং এই মানবপাচারের ঘটনার বিচার হয়।নিখোঁজ ইমরান সরদারের বাবা সমচু সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবুল হাওলাদার জোর করে ছেলের পাসপোর্ট নিয়ে নেয় ইতালি পাঠানোর কথা বলে। এরপর একে একে আমি ৩৬ লাখ টাকা দিয়েছি। প্রথমে ১৬ লাখ, এরপর ৫ লাখ, শেষে মাফিয়াদের কাছে বিক্রি করে আরও ১৫ লাখ টাকা নেয়। এখন আমার ছেলে কোথায় আছে তাও জানি না।’নিখোঁজ সাজ্জাদ বয়াতির বাবা মজিবর বয়াতি বলেন, ‘বাবুল, তার স্ত্রী চুন্নু বেগম, এবং মেয়ে সোনিয়া ও শশী—এই চারজন মিলে আমার কাছ থেকে মোট ৫৫ লাখ টাকা নেয়। একবার ২০ লাখ, তারপর ১৫, পরে আবার ২০ লাখ টাকা। লিবিয়ায় আমার ছেলেকে বন্দি করে নির্যাতন করে টাকা আদায় করেছে।’মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, নিখোঁজ স্বজনদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ধরনের বিপজ্জনক পথে পাড়ি না দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।এই ঘটনার পর পুরো বাজিতপুর ইউনিয়নের গ্রামগুলোয় নেমে এসেছে শোক, আতঙ্ক ও ক্ষোভের ছায়া। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, যেন দ্রুত নিখোঁজ যুবকদের খোঁজ মেলে এবং এই মানবপাচার চক্রের দৃষ্টান্তমূলক বিচার হয়।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা
ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা

ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ আবারও হামলার চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুদ্ধের প্রথম সপ্তাহেই এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং Read more

একনেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ১৭ প্রকল্পের অনুমোদন
একনেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ১৭ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮ হাজার Read more

চেলসি-লিভারপুলের হার, বড় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড
চেলসি-লিভারপুলের হার, বড় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠে সান্ডারল্যান্ডের বিপক্ষে হেরেছে চেলসে। এদিকে ব্রেন্টফোর্ডের আতিথেয়তা নিতে গিয়ে হোঁচট খেয়েছে লিভারপুল। অন্যদিকে একই Read more

বাউফলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন স্থাপনের দাবিতে মানববন্ধন
বাউফলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন স্থাপনের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে একটি পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের দাবী মানববন্ধন করেছে এলাকবাসী। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সাড়ে ১২টায় এই Read more

ইউনিয়ন বিভাজনের দাবিতে উত্তাল আনোয়ারা
ইউনিয়ন বিভাজনের দাবিতে উত্তাল আনোয়ারা

দীর্ঘদিনের অবহেলা আর প্রশাসনিক হয়রানির বিরুদ্ধে এবার রাস্তায় নেমেছে আনোয়ারার ডুমুরিয়া ও রুদুরা গ্রামের সাধারণ মানুষ। ইউনিয়ন বিভাজনের দীর্ঘসূত্রতা ও Read more

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, সফরসূচিতে রংপুর-সিলেট
দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, সফরসূচিতে রংপুর-সিলেট

প্রায় দুই দশক পর বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন