রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও প্রাণহানির ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছে ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও সুইজারল্যান্ড।সোমবার সন্ধ্যায় সামজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে দেওয়া শোকবার্তায় দেশগুলো এই শোক জানায়। এক্সে দেওয়া এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের প্রতি ভারত সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্সে বলেছেন, ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ, বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। নিহতদের মধ্যে অনেকেই শিশু। পাকিস্তান এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে রয়েছে।পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্সে এক শোকবার্তায় বলেছেন, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মূল্যবান প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। নিহতের পরিবারের প্রতি আন্তরিক শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কষ্টদায়ক এই সময়ে বাংলাদেশের সরকার, নেতৃত্ব এবং জনগণের জন্য আমার গভীর সমবেদনা।এছাড়া এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ-এর বাংলাদেশের প্রতিনিধি দলের অফিস থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়েছে।ফেসবুকে এক বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে অবস্থিত ইইউ প্রতিনিধিদল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় নিহতদের, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে রয়েছে।ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি ফেসবুকে বলেন, এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি। একই সঙ্গে এই দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ, হাসপাতাল এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও যত্নশীল পদক্ষেপকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, জাপান দূতাবাসের পক্ষ থেকে আমি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি গভীরতম শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমাদের সমবেদনা শোকাহত পরিবার, বন্ধু এবং আহত সকলের প্রতি।তিনি আরও উল্লেখ করেন যে, সম্প্রতি প্রতিষ্ঠানটি জাইকার সঙ্গে মিলে ‘প্রথম পিস ফ্লাওয়ার প্রবন্ধ প্রতিযোগিতা’ আয়োজন করেছিল।ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাস ফেসবুকে জানিয়েছে, ঢাকায় একটি স্কুল ভবনের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত। দুর্ঘটনার শিকার ব্যক্তি, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহানুভূতি রইল।এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ওই বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, ‘আনন্দ শোভাযাত্রা’ বলার দাবি হেফাজতের
‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, ‘আনন্দ শোভাযাত্রা’ বলার দাবি হেফাজতের

মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শব্দ ব্যবহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো Read more

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা-পুলিশ
খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, মোতায়েন থাকবে সেনা-পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার থেকে সংসদ ভবনে নেয়া হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read more

গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না: নাহিদ ইসলাম

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'অনেকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করছে। আমরা নাকি নির্বাচন Read more

ভোলায় স্বামীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিলেন স্ত্রী
ভোলায় স্বামীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিলেন স্ত্রী

ভোলার মনপুরায় গলায় ফাঁস দেওয়া তানিয়া (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।মঙ্গলবার (১৭ Read more

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে গাছে বেঁধে নির্যাতনের শিকার নারী, মামলা দায়ের
স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে গাছে বেঁধে নির্যাতনের শিকার নারী, মামলা দায়ের

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবি নিয়ে স্বামীর বাড়িতে যাওয়ায় এক নারীকে (৩০) গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। গাছে বেঁধে Read more

লোহাগাড়ায় চোরাইমালসহ পেশাদার মহিলা চোর গ্রেপ্তার
লোহাগাড়ায় চোরাইমালসহ পেশাদার মহিলা চোর গ্রেপ্তার

লোহাগাড়ায় স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় করা মামলায় তসলিমা আক্তার নামের এক মহিলা চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) রাত সাতকানিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন