আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। কেরালার কোচি থেকে একটি যাত্রীবাহী বিমান মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। ভারী বৃষ্টির কারণেই এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এই ঘটনায় বিমানের চাকা এবং ইঞ্জিন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিমানটির ক্রু ও যাত্রীরা। সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।সংবাদমাধ্যমটি বলছে, ভারী বৃষ্টিতে ভেজা রানওয়েতে অবতরণের সময় ছিটকে পড়েছে কোচি থেকে আসা একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। সোমবার সকালে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।এনডিটিভির হাতে আসা ছবিতে দেখা গেছে, বিমানটির পেছনের অংশে কাঁচের টুকরো আটকে রয়েছে এবং একটি ইঞ্জিনে স্পষ্ট ক্ষতির চিহ্ন রয়েছে। রানওয়েতেও আংশিক ক্ষয়ক্ষতির খবরও মিলেছে।ঘটনার পর বিমানটিকে গ্রাউন্ডেড করে রাখা হয়েছে এবং বর্তমানে কারিগরি পরীক্ষা চলছে। মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ জুলাই সকাল ৯টা ২৭ মিনিটে কোচি থেকে আসা একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গেই জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে যায়। বিমানে থাকা যাত্রী ও ক্রু সকলেই নিরাপদে আছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবরস্থানে চলাচলের রাস্তা কেটে নালা নির্মাণের অভিযোগ মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে
কবরস্থানে চলাচলের রাস্তা কেটে নালা নির্মাণের অভিযোগ মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কবরস্থানে যাতায়াতের চলাচলের রাস্তা কেটে নালা নির্মাণের অভিযোগ উঠেছে হাইলধর ইউনিয়নের সংরক্ষিত আসনের এক নারী ইউপি Read more

উল্লাপাড়ায় আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
উল্লাপাড়ায় আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া Read more

গোল উৎসবে মেতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা
গোল উৎসবে মেতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা

অ্যাথলেটিক বিলবাওয়ের জালে গোল উৎসব করে সুপার কাপের ফাইনালে পা রাখলো বার্সেলোনা। বুধবার রাতে জোড়া গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় Read more

৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম
৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ Read more

যশোরে দুলা ভাইয়ের ঘের থেকে শ্যালকের মাছ লুট
যশোরে দুলা ভাইয়ের ঘের থেকে শ্যালকের মাছ লুট

পারিবারিক বিরোধের জের ধরে আপন দুলা ভাইয়ের মাছের ঘের থেকে প্রায় একশ' মনের মত মাছ ধরে নিয়ে গেছে আপন শ্যালক। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন