রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন ১৬৪ জন। এ দুর্ঘটনার পর থেকেই এই যুদ্ধবিমানের উৎপত্তি, নির্মাতা এবং বর্তমান প্রযুক্তিগত অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে।এফ-৭ বিজিআই মডেলটি চীনের তৈরি একটি যুদ্ধবিমান। এটি মূলত  সাবেক সোভিয়েত ইউনিয়নের মিগ-২১ মডেলের ভিত্তিতে নির্মিত। ২০১১ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি হয়, যার আওতায় বাংলাদেশ বিমানবাহিনী ১৬টি আধুনিকায়নকৃত যুদ্ধবিমান পায়। ২০১৩ সালের মধ্যে এসব বিমান সরবরাহ সম্পন্ন হয়।চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চেংদু এয়ারক্রাফট করপোরেশন এই বিমানগুলোর নির্মাতা। এসব বিমানে অত্যাধুনিক ককপিট, মাল্টি-ফাংশনাল ডিসপ্লে, শক্তিশালী ফায়ার কন্ট্রোল রাডার এবং প্রশিক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা সংযুক্ত রয়েছে।উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, চেংদু এয়ারক্রাফ্ট করপোরেশন বর্তমানে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি। তারা বর্তমানে ৫ম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানসহ বিভিন্ন উন্নত প্রযুক্তির ফাইটার জেট তৈরি করছে। বিশেষ করে এই প্রতিষ্ঠানের মাধ্যমেই বর্তমানে চীন নিজেদের প্রথম স্টেলথ যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এগুলো মার্কিন এফ-২২ ও এফ-৩৫ এর সমকক্ষ হবে। এর পাশাপাশি তারা মনুষ্যবিহীন ড্রোন (UAV) এবং বেসামরিক বিমান উৎপাদনেও সক্রিয়। বাংলাদেশে এফ-৭ মডেলের বিজিএম বিমান দুর্ঘটনার ঘটনা এটি প্রথম নয়। এর আগে, ২০১৮ সালে টাঙ্গাইলের ফায়ারিং রেঞ্জে, ২০২১ সালে চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় এই মডেলের বিমান। দুইবারই বিমানের পাইলট নিহত হয়েছিলেন। ফলে এখন প্রশ্ন উঠেছে এফ-৭ সিরিজের নিরাপত্তা নিয়ে। যদিও প্রযুক্তিগতভাবে এই মডেলের বিমান অনেক পুরোনো তবুও বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ সীমিত বাজেটে ও প্রশিক্ষণ কাজে এটি ব্যবহার করে আসছে। বিভিন্ন সূত্র জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর হাতে বর্তমানে মোট ৩৬টি এফ-৭ সিরিজের যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে অধিকাংশই এফ-৭ বিজিআই। এছাড়াও এফ-৭ এমবি এবং এফটি-৭ ট্রেনার মডেল রয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ
রাজধানীতে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ

রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজারের Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ছে
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে Read more

মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকন্যাকে দেড় লাখে বিক্রি করলেন বাবা
মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকন্যাকে দেড় লাখে বিক্রি করলেন বাবা

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নির্যাতন করে মৌখিকভাবে ডিভোর্স দেওয়ার পর আট মাস বয়সী শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি Read more

আলফাডাঙ্গায় প্রশাসকের বিলবোর্ডে ‘হ্যাঁ’ ভোটের প্রচার, নিরপেক্ষতা নিয়ে বিতর্ক
আলফাডাঙ্গায় প্রশাসকের বিলবোর্ডে ‘হ্যাঁ’ ভোটের প্রচার, নিরপেক্ষতা নিয়ে বিতর্ক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ অনুমোদনের লক্ষ্যে আয়োজিত গণভোটকে সামনে রেখে Read more

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন জন পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ মুখ্য সংগঠক Read more

ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন