সার আমদানির সব দেনা অন্তর্বর্তী সরকার পরিশোধ করেছে উল্লেখ করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নভেম্বর পর্যন্ত সারের যে মজুদ, তাতে কোনো ঘাটতি হবে না।সোমবার (২১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। বাংলাদেশের কাছে এখন কেউ সারের টাকা পাবে না। অন্তর্বর্তী সরকার এসে সব দেনা শোধ করেছে। নভেম্বর পর্যন্ত যে মজুদ, তাতে কোনো ঘাটতি হবে না।তিনি বলেন, সারের লাইসেন্স নিয়ে যারা ঝামেলা করেছে, সেগুলো বাদ দিয়ে নতুন লাইসেন্স দেওয়া হবে। এ ক্ষেত্রে নীতিমালা মানা হবে। সারের নীতিমালা প্রণয়নের কাজ চলছে। প্রকৃত ডিলাররাই যেন সারের ডিলারশিপ পায়, সেটা নিশ্চিত করা হবে।সারাদেশে ১০০ মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আগামী মৌসুমের আগেই হয়তো এগুলো চালু হবে। আগে যন্ত্রপাতি কেনার সময় দুর্নীতি হতো। সব কাগজপত্র দুদকে পাঠানো হয়েছে।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কৃষক যেন আলুর দাম পায় সেজন্য ওএমএসের মাধ্যমে আলু দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে। তবে এবার পেঁয়াজ আমদানি করতে হয়নি।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর কোচিং স্থগিত করল প্রধান শিক্ষক
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর কোচিং স্থগিত করল প্রধান শিক্ষক

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে।এমন নির্দেশনাকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে নওগাঁর সাপাহার Read more

যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি
যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট। এই অঙ্গটি দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। তবে আমাদের জীবনধারা হার্টের গভীর প্রভাব ফেলে। Read more

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুদকের অভিযান
মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (০১ মে) সকালে দুর্নীতি দমন কমিশন Read more

হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি: হাসনাত
হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি: হাসনাত

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের Read more

ফ্লাইওভার ও ব্রিজে লাইট না থাকায় ছিনতাইয়ে আতঙ্কে সাধারণ মানুষ
ফ্লাইওভার ও ব্রিজে লাইট না থাকায় ছিনতাইয়ে আতঙ্কে সাধারণ মানুষ

গাজীপুরের শিল্পনগরী খ্যাত কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ ফ্লাইওভার ও ব্রিজগুলো-সফিপুর, চন্দ্রা, খাড়া জোড়া, কালিয়াকৈর বাইপাস ও অত্যাধুনিক চাপাইড় ব্রিজ-দীর্ঘদিন ধরে অন্ধকারে Read more

রামগঞ্জে মা–মেয়েকে জবাই করে হত্যা
রামগঞ্জে মা–মেয়েকে জবাই করে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নৃশংসভাবে মা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৪নং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন