ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে আগামী ১০ দিনের মধ্যে সনদ বাস্তবায়ন করা যাবে। কয়েকটি বিষয়ে এখনো আলোচনা বাকি আছে। সেজন্য এক-দুই দিন বরাদ্দ করা যাবে। কিন্তু কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ব্যতিরেকে অগ্রসর হওয়া যাবে না।আজ সোমবার (২১ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৬তম দিনের আলোচনায় তিনি এ কথা জানান। এদিন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার সুযোগ এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে দলগুলোর সঙ্গে।তিনি বলেছেন, ‘যেটা আমাদের বাধ্যবাধকতা বলে মনে করি, সেখানে পৌঁছাতে হলে আজকেসহ আগামী ১০ দিনের মধ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দুয়েকটি বিষয়ে এখনো আলোচনা বাকি আছে। সেজন্য এক-দুই দিন বরাদ্দ করা যাবে। কিন্তু কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ব্যতিরেকে অগ্রসর হওয়া যাবে না।’আলী রীয়াজ বলেন, ‘আপনাদেরকে বলতে হবে যে, এই জায়গায় একমত হচ্ছি অথবা হচ্ছি না। আমরা যেহেতু প্রথম থেকেই নোট অব ডিসেন্টের ব্যবস্থা রেখেছি। কেউ কেউ যদি দ্বিমত পোষণ করেন, সেটা পারবেন। সেটা জাতীয় সনদে উল্লেখিত হবে যে এ বিষয়ে আপনাদের দ্বিমত আছে, সে কারণ ইতোমধ্যে ব্যাখ্যা করেছেন, যদি প্রয়োজন হয় সংক্ষেপে আপনাদের অবস্থান বলুন, কিন্তু দীর্ঘ আলোচনার যাওয়া যাবে না।’সংলাপে বিভিন্ন বিষয়ে একাধিক দিন আলোচনা হওয়ার কথা তুলে ধরে কমিশনের সহসভাপতি বলেন, ‘সেগুলোর ব্যাপারে আমাদের সিদ্ধান্তের পর্যায়ে উপনীত হয়েছি। যে কোনো প্রক্রিয়ার মধ্য থেকে আমাদেরকে এগুলো এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ‘দ্বিকক্ষ বিশিষ্ট (সংসদ) হবে কি, হবে না সেটা আপনাদের মতামতের প্রেক্ষিতে কমিশন বিবেচনা করছে এবং আমরা আশা করছি কাল-পরশুর মধ্যে আমরা এক জায়গায় আসতে চাই।’তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংশোধিত সমন্বিত প্রস্তাবে অধিকাংশ দল একমত জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘কিছু কিছু খুঁটিনাটি বিষয়ে হয়ত আপনাদের কিছু পরামর্শ থাকতে পারে। আমরা সেজন্য অনুরোধ করেছি আজকের মধ্যে আপনারা পরামর্শগুলো সংগঠিত করে আমাদের দিলে আগামীকাল সেটা উত্থাপন করে সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা হবে কিংবা আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’যে বিষয়গুলো এখনো আলোচনার বাইরে থেকে গেছে, এই দশ দিনে সেগুলো নিয়েও আলোচনা করতে হবে জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘প্রাথমিক পর্যায়ে অনেক বিষয়ে আপনাদের একমত, দ্বিমত আছে। রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে এবং শাসন ব্যবস্থার অর্থে, গভর্নেন্সের অর্থে, যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছি, সেগুলো পুনর্বার আলোচনার জন্য উপস্থাপিত হয়েছে। তার মধ্যে আটটি বিষয়ে একমত হয়েছি, তার মধ্যে কোন কোন ক্ষেত্রে নোট অব ডিসেন্টের বিষয় থেকেছে।’গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার। সেই সংগ্রাম অব্যাহত আছে। তারই এক পর্যায়ে আমরা একটা ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের মধ্যে নিপতিত হয়েছিলাম। সেখান থেকে সমস্ত রকম ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সকলে মিলে, সব রকম মতপার্থক্য ভুলে একটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি।’জুলাই গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে আলী রীয়াজ বলেন, ‘গতবছরের রক্তপাত এবং প্রাণনাশ আপনারা মনে রাখুন। সেটাকে বিবেচনা রেখে আমাদেরকে অগ্রসর হতে হবে। সেখান থেকে পিছাবার কোনো উপায় নেই, সেগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। ‘সেই বিবেচনায় আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা একমত হতে পারলে একমত হব, ভিন্নমত থাকলে থাকবে, যদি অধিকাংশ দল মিলে সিদ্ধান্ত নেয় যে (কোনো প্রস্তাব) বিবেচনায় রাখতে পারব না, সেটা বাদ দেওয়ার ব্যাপারে আমাদের অবস্থান নেই।’কমিশনের সহসভাপতি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা উপস্থাপন করেছি, কিন্তু আমরা জোর করে চাপিয়ে দিতে চাইনি, চাইব না। কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য প্রয়োজনীয় মনে করেছি, অন্যথা এগুলো উপস্থাপন করার প্রয়োজন হত না। ‘সেগুলো বিবেচনা করে ১০ দিনের মধ্যে এক জায়গায় উপনীত হব, জাতীয় সনদ তৈরি করব। আপনাদের সহযোগিতা অব্যাহত রাখতে পারলে এক জায়গায় উপনীত হতে পারব।’প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সভাপতিত্বে সংলাপে উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ডবদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। মঙ্গলবার (৮ Read more

বাকৃ‌বি‌তে ছাত্র সংসদ নির্বাচনসহ শি‌বি‌রের ৬ দা‌বি
বাকৃ‌বি‌তে ছাত্র সংসদ নির্বাচনসহ শি‌বি‌রের ৬ দা‌বি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, নারী শিক্ষার্থীদের জন্য টিএসসিতে পৃথক নামাজের স্থান নির্মাণ, ছাত্রী হলের সিট সংকট Read more

আজ মহান মে দিবস, শ্রমিকের অধিকার আদায়ের দিন
আজ মহান মে দিবস, শ্রমিকের অধিকার আদায়ের দিন

আজ বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। দিবসটিতে এবারের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ Read more

ধরন পাল্টে গেছে ডেঙ্গুর, দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা
ধরন পাল্টে গেছে ডেঙ্গুর, দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা

চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। তবে, এবারের মৌসুমে অনেক রোগীদের মধ্যে জটিল উপসর্গ দেখা যাচ্ছে। রোগীদের অনেককেই এখন রাখতে Read more

আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এলাকাবাসী
আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এলাকাবাসী

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। রবিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর ছোটরা নিজ এলাকার লোকজনের Read more

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশেই বৃষ্টি হতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন