আগামী বছর থেকে পুনরায় চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ‘চ্যাম্পিয়ন্স লিগ টি-২০’। এরই মধ্যে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দুস্তান টাইমসের’ এক প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরে আইসিসির সাম্প্রতিক বার্ষিক সভায় বিলুপ্ত প্রতিযোগিতাটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।এ টুর্নামেন্টের সবশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। তবে নানা জটিলতায় এরপর আর মাঠে গড়ায়নি এই টুর্নামেন্ট। এবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সদস্য দেশের সমর্থনের ভিত্তিতে টুর্নামেন্টটি পুনরায় চালু করার প্রস্তাব আসে আইসিসিরি সামনে। এ কারণেই টুর্নামেন্টটি শুরু করার ব্যাপারে বেশ খানিকটা এগিয়ে গেছে আইসিসি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি আরব আগামী বছর এই টুর্নামেন্ট আয়োজন করতে ইচ্ছুক। টুর্নামেন্ট আয়োজনে দেশটি আর্থিকভাবে সহযোগিতা করবে বলেও জানা গেছে। তবে টুর্নামেন্টের কাঠামো ও আর্থিক ফ্রেমওয়ার্ক এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। প্রসঙ্গত, ২০০৮ সালে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের যৌথ প্রচেষ্টায় টি-২০ চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছিল। ২০১৪ সাল পর্যন্ত চলেছে এই টুর্নামেন্ট। কিন্তু প্রতিনিয়ত আর্থিক ক্ষতির মুখে বাণিজ্যিক পার্টনার টুর্নামেন্ট চালাতে অপারগতা জানালে শেষ পর্যন্ত এর আয়োজন বন্ধ হয়ে যায়। লিগের সর্বশেষ আসরে ভারতের চারটি, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দু’টি করে এবং পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একটি করে দল অংশ নিয়েছিল। এরপর আর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করলেন মরিয়ম নওয়াজ
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করলেন মরিয়ম নওয়াজ

পাকিস্তান ও বাংলাদেশ একই গাছের দুটি শাখার মতো, যাদের শেকড় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের Read more

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের জিএস হলেন বুশরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের জিএস হলেন বুশরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জাকসু ও হল সংসদ নির্বাচনে শহীদ জাহানারা ইমাম হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রিজওয়ানা বুশরা। Read more

সেন্টমার্টিনে পরিবেশ হত্যার দায়ে বদিসহ ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সেন্টমার্টিনে পরিবেশ হত্যার দায়ে বদিসহ ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সেন্টমার্টিন দ্বীপে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সহ ১৯ জন হোটেল মালিকের বিরুদ্ধে Read more

করোনাভাইরাসে আক্রান্ত নেইমার
করোনাভাইরাসে আক্রান্ত নেইমার

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিয়ো রোমানার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে লিখেছিলেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। এরপররোমানোর এই বার্তার পর ব্রাজিলের Read more

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে ৭ হাজার মেট্রিক টন ডিজেল। এর মাধ্যমে মার্চ মাসে ভারত থেকে মোট ২২ Read more

সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, সেই ‘ক্রিম আপা’ গ্রেপ্তার
সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, সেই ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে টাকা আয়ের জন্য নিজের শিশু সন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে করা মামলায় শারমীন শিলাকে (ক্রিম আপা) গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন