বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তর চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি তিনতলা ভবনে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।  রোববার (২০ জুলাই) সকাল ৯টার পর, বাসায় একা থাকা সপ্তম শ্রেণির ছাত্র মো. জিহাদ হোসেনকে বেঁধে রেখে মারধর করে দুর্বৃত্তরা। জিহাদ চুনাখালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতির সময় দরজায় দুই অপরিচিত ব্যক্তি নক করে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা জিহাদের মুখ চেপে ধরে খাটের সঙ্গে বেঁধে ফেলে এবং বাঁ হাতে আঘাত করে।  পরে তারা ঘরের টাকাপয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। ঘটনার সময় জিহাদের বাবা আমিনুল (মোটরসাইকেল চালক) ও মা বাসায় ছিলেন না। জিহাদের চিৎকারে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া লিলি আক্তার এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং স্থানীয় ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে জানান।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ওসি দেওয়ান জগলুল হাসান জানান, “ঘটনার তদন্ত চলছে, দ্রুত অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন
জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

এবার জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নরসিংদী অঞ্চলে উৎপাদিত ফল লটকন। বুধবার (৩০ এপ্রিল) বিকালে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে Read more

কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩৫
কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩৫

কিশোরগঞ্জের মিঠামইনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ Read more

বেনাপোল কাস্টমস হাউসে শৃঙ্খলাভঙ্গ, ব্যবস্থা নিল কর্তৃপক্ষ
বেনাপোল কাস্টমস হাউসে শৃঙ্খলাভঙ্গ, ব্যবস্থা নিল কর্তৃপক্ষ

বেনাপোল কাস্টমস হাউজে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক সিপাহিকে সাময়িক বরখাস্ত ও দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) Read more

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭
মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

মেক্সিকোতে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। খবর সামা Read more

আগামী নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু
আগামী নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার (৩০ Read more

বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি হলে শুল্ক প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি হলে শুল্ক প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন