বিতর্ক আর সমালোচনা যেন পিছুই ছাড়ছে না কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেলের। কিছুদিন আগেই নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি। সেই মামলার নিষ্পত্তি হয়েছে অভিযোগকারী নারীর সঙ্গে বিয়ের মাধ্যমে।এবার রাজধানীর কল্যাণপুরে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দিবাগত মধ্যরাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয় বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে কল্যাণপুরের হাবুলের পুকুরপাড় এলাকায় পৌঁছান নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যে পৌঁছেও নোবেল গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান এবং চালকের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি চালক আকবর হোসেনকে মারধর করেন। ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হন এবং নোবেল জনতার তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেল, ভাড়ায় চালিত গাড়ি ও ড্রাইভারকে। শনিবার মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান বলেন, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, গত ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহমুব তাকে জামিনের আদেশ দেন। আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত। গত ২০ মে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ আগস্ট)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ আগস্ট)

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র। অপরদিকে, ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ড চলছে। আজ কোর্টে নামবেন শীর্ষ Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দাবি ছাত্র অধিকার পরিষদের
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দাবি ছাত্র অধিকার পরিষদের

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। সমাবেশ থেকে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলসহ ব্রিগেডিয়ার জেনারেল Read more

সীমান্তের ওপারে যারা থাকবে, তাদের সঙ্গেই বাংলাদেশ যোগাযোগ রাখবে
সীমান্তের ওপারে যারা থাকবে, তাদের সঙ্গেই বাংলাদেশ যোগাযোগ রাখবে

বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র। নিজ স্বার্থে যার সঙ্গে ইচ্ছা, তার সঙ্গে কথা বলবো। কে কি বললো যায় আসে না। ফলে সীমান্তের Read more

গ্রেটা থুনবার্গসহ ১৭১ জন কর্মীকে বহিষ্কার করেছে ইসরায়েল
গ্রেটা থুনবার্গসহ ১৭১ জন কর্মীকে বহিষ্কার করেছে ইসরায়েল

গাজামুখী ত্রাণ নৌবহরে অংশ নেওয়ার অভিযোগে আটক ১৭১ জন কর্মীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে বলে ইসরায়েল সোমবার জানিয়েছে। যাদের Read more

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব সহযোগিতা বন্ধ করল ইরান
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব সহযোগিতা বন্ধ করল ইরান

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করেছে ইরান। বুধবার (০২ জুলাই) দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ Read more

ধলেশ্বরীতে অবৈধ বালু উত্তোলনে ক্ষোভ, সৈয়দপুরে ড্রেজার ভাঙচুর
ধলেশ্বরীতে অবৈধ বালু উত্তোলনে ক্ষোভ, সৈয়দপুরে ড্রেজার ভাঙচুর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী একটি ড্রেজার ভাঙচুর করেছেন। মঙ্গলবার (০৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন