চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসানুজ্জামান (২১) এবং হাবিবুর রহমান (৫০) নামে দুই ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১৯ জুলাই) বিকেলে জীবননগর উপজেলার রায়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে জীবননগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এ জরিমানা করেন।আদালত সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার রায়পুর বাজার এলাকায় কোনো ধরনের ইজারা ছাড়াই ড্রেজিং মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র।শনিবার বিকেলে সহকারী কমিশনার সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থলে কৃষ্ণপুর গ্রামের মাসুম বিল্লার ছেলে হাসানুজ্জামান ও মোসলেম আলীর ছেলে হাবিবুর রহমানকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, এলাকায় বিলের উপরিভাগ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ৭ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাণ ফিরছে পেহেলগামে, জঙ্গি হামলার ৬ মাস পর ফের শুরু হল শুটিং
প্রাণ ফিরছে পেহেলগামে, জঙ্গি হামলার ৬ মাস পর ফের শুরু হল শুটিং

ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগাম। গত এপ্রিল মাসে এখানেই জঙ্গি হামলা প্রাণ গিয়েছিল ২৬ জনের। এত দিনে Read more

বরিশালে পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে বিএম কলেজের ছাত্র নিহত
বরিশালে পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে বিএম কলেজের ছাত্র নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে অন্তরা পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত ও একজন Read more

নাটোরে হত্যা মামলার প্রধান আসামি টুমন গ্রেফতার
নাটোরে হত্যা মামলার প্রধান আসামি টুমন গ্রেফতার

নাটোরের নর্থ বেঙ্গল সুগারমিলের সিবিএ সভাপতি ও আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু হত্যা মামলার প্রধান আসামি হাসান আলী টুমনকে Read more

বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েক দিন সারা Read more

ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর
ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর

কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপে নাকাল হয়ে পড়েছে পৌরবাসী। ময়লার দুর্গন্ধে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন। ময়লা Read more

ইসরায়েলি বর্বর হামলা, একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা
ইসরায়েলি বর্বর হামলা, একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। এতে করে অবরুদ্ধ এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন