মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ এলাকার শনিবার(১৯ জুলাই) একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে শতাধিক বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ (Jabatan Imigresen Malaysia – JIM) ও পাসুকান গেরাকান আম (Pasukan Gerakan Am – PGA)।‘Ops Kutip’ নামের এই অভিযানটি পরিচালিত হয় Persiaran Panorama Lapangan Perdana এলাকার একটি নির্মাণসাইটে। ভোরবেলা শুরু হওয়া এ অভিযানে মোট ২০০ জনের বেশি বিদেশিকে তল্লাশি করা হয়, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের অনেকেরই বৈধ কাগজপত্র নেই বা তারা ভিসার শর্ত ভঙ্গ করেছেন। বৈধতা না থাকায় তাদের বিরুদ্ধে ১৯৫৯/63 সালের ইমিগ্রেশন আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। নির্মাণস্থলটিতে অবস্থান করা বহু বিদেশি কর্মীর মধ্যে অনেকে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।’এ ধরনের অভিযান মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।অভিযানকালে আইন-শৃঙ্খলা বাহিনী আটককৃতদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কাগজপত্র যাচাই করেন। অভিযানের সময় ধারণ করা ছবিতে এই দৃশ্য পরিষ্কারভাবে দেখা যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া
দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া

লন্ডনে ৪ মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরে দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।মঙ্গলবার Read more

কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী
কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী

বাগেরহাটের চিতলমারীতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীদের বিরুদ্ধে এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে।সময়মতো Read more

আজ বিশ্ব ভাই বোন দিবস
আজ বিশ্ব ভাই বোন দিবস

ভাই-বোন হলো একই গাছের বর্ণিল ফল ও ফুলের মতো। সম্পর্কে তারা সবচেয়ে নিকটবর্তী এবং হৃদ্যতায় সবচেয়ে এগিয়ে। শৈশবের জীবনটুকু ভাই-বোনের Read more

শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ
শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগকে কেন্দ্র করে এক মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) Read more

বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস: ২,৫০০ শিশুকে দুধ পান করানো হবে
বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস: ২,৫০০ শিশুকে দুধ পান করানো হবে

‘আসুন দুগ্ধশিল্প এবং দুধের প্রভাব উদযাপন করি’ প্রতিপাদ্যে আগামী ১ জুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৩তম বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত Read more

মেসির জাদুতে মায়ামির গোলবন্যা
মেসির জাদুতে মায়ামির গোলবন্যা

সিনসিনাটির বিপক্ষে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মায়ামি। নিউইয়র্ক রেড বুলসের মাঠে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ৫-১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন