চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তার বড় বোন শ্যামলা বেগম (৬০) এর পরিকল্পনায় মাত্র ৩০ হাজার টাকা চুরি করতে গিয়ে স্বামী ফয়েজ আহমেদ (৮৫) কে বসতঘরে হাত-পা বেঁধে এবং মুখে কাপড় ঢুকিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে আকতার (৩২), রুবেল (২৫) এবং শাকিব (২৩) নামের অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৯ জুলাই) বিকেলে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমেদ পিপিএম ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম। ওইদিন অভিযুক্ত ৫ জনকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার ভোরে অভিযুক্ত আকতার, রুবেল ও শাকিবকে সীতাকুণ্ড উপজেলা থেকে গ্রেফতার করা হয়।পুলিশ ঘটনার বিবরণে জানায়, দিনমজুর আকতার ফয়েজ আহম্মদের স্ত্রী ফিরোজা বেগমের আস্থা অর্জন করে। ফয়েজ আহম্মদ কৃপণ প্রকৃতির হওয়ায় স্ত্রীকে ঠিকমতো খরচ দিতেন না। এ নিয়ে ক্ষোভ থেকে ফিরোজা ৩০ হাজার টাকা চুরির পরিকল্পনা করেন এবং এতে আকতার ও তার বোন জড়িত হয়।পরিকল্পনা অনুযায়ী আকতার বারইয়ারহাট বাজার থেকে রশি কিনে সহযোগী ইয়াছিন, রুবেল ও শাকিবকে ডেকে নেয়। ঘটনার রাতে ফিরোজা ধাত্রী কাজের অজুহাতে বাইরে গেলে তারা দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে ফয়েজ আহম্মদকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে ফেলে। তিনি জেগে উঠে চিৎকার করলে মুখে কাপড় গুঁজে নাক-মুখ চেপে শ্বাসরোধে হত্যা করে।পুলিশ আরও জানায়, পরিকল্পনা অনুযায়ী আকতার, ইয়াছিন, রুবেল ও শাকিব ঘরের ড্রয়ার থেকে ৩০ হাজার টাকা চুরি করে। পরে আকতার ১৪ হাজার টাকা এবং রুবেল ও শাকিব মিলে ১৬ হাজার টাকা ভাগ করে নেয়। ঘটনার পরদিন সকালে ফিরোজা বেগম বাড়ি ফিরে দেখেন স্বামী নিহত এবং আকতার টাকা নিয়ে পালিয়ে গেছে।উল্লেখ্য, গত ২৫ জুন দিবাগত রাতে জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়ন বদ্ধ ঘেরামারা এলাকার ফয়েজ আহমেদ নামের বৃদ্ধকে বসতগৃহে হাত-পা বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে দিয়ে শ্বাসরোধ করে মুখে ঘুসি মেরে অজ্ঞাতনামা আসামীরা হত্যা করে পালিয়ে যায়। পরে ২৬ জুন সকালে পুলিশ নিহত ফয়েজ আহমেদকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে জরাজীর্ণ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম
সিরাজদিখানে জরাজীর্ণ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদে অবস্থিত শিল্পকলার একমাত্র অডিটোরিয়াম বা কমিউনিটি সেন্টারটি বর্তমানে চরম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের Read more

কালকিনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কালকিনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের সংরক্ষিত এক ইউপি সদস্যের ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (২৬ মার্চ)  Read more

সাপাহারে পানির প্রকল্পে অনিয়মের অভিযোগ
সাপাহারে পানির প্রকল্পে অনিয়মের অভিযোগ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন 'সবার জন্য নিরাপদ পানি সরবরাহ' প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে নওগাঁ Read more

নেত্রকোনায় ফসলি জমি ও ঘরবাড়ি রক্ষায় বাঁধ চেয়ে মানববন্ধন
নেত্রকোনায় ফসলি জমি ও ঘরবাড়ি রক্ষায় বাঁধ চেয়ে মানববন্ধন

'বাঁধ রক্ষা মানেই জীবিকা রক্ষা', 'বাঁধ রক্ষা মানেই ভবিষ্যৎ রক্ষা' এবং 'বাঁচাও আমাদের ফসলি জমি, বাঁচাও আমাদের বসতবাড়ী, বাঁধ ভেঙে Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর)

আজ সোমবার (১ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি হবে আজ। বাংলাদেশ হকি দল এশিয়া Read more

বড়াইগ্রামে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট
বড়াইগ্রামে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট

নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের মাছ ধরার দুই শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন