বলিউড সুপারস্টার শাহরুখ খান শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন। মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং সেটে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় এ ঘটনা ঘটে।বেশ কয়েক মাস ধরেই লন্ডনে সিনেমাটির শুটিং চলছে। এর মাঝেই খবর, পেশিতে আঘাত পেয়েছেন কিং খান। আঘাতের তীব্রতা এতটাই গুরুতর যে তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হয়েছে শুটিং। চিকিৎসার জন্য দ্রুত আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে।জানা গেছে, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেখানেই স্টান্ট করার সময় আঘাত পান। কিন্তু শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। শাহরুখের সহযোগী দলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি এখনো।কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন শাহরুখ। মনে করা হচ্ছে সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আঘাত পেয়েছেন। কিন্তু আঘাত যাতে গুরুতর হয়ে না ওঠে, সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে।এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখ খানকে। প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টানা এক মাস বিশ্রামে থাকতে হবে বলিউড বাদশাকে। তার শারীরিক অবস্থা অনুযায়ী সিনেমার শিডিউল ঠিক করা হবে। আর সাময়িকভাবে সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে।চলতি বছরের জুলাই-আগস্ট শুটিং বন্ধ রাখার কথা ভাবছে ‘কিং’ প্রোডাকশন হাউজ। আর সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে আবারও শুটিং শুরু করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট টিম। তবে পুরোটা নির্ভর করছে কিং খানের শারীরিক অবস্থার ওপর।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে ২ লাখে চুক্তি করে জমি দখলের অভিযোগ
শ্রীপুরে ২ লাখে চুক্তি করে জমি দখলের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ Read more

বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির, বর কে?
বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির, বর কে?

কয়েকদিন আগে ঢাকার সড়কে এক পথচারীকে মারধরের ঘটনায় ভাইরাল হয়েছিলেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ঘটনাটি আদালত পর্যন্তও গড়ায়। বহুল Read more

নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক ভাঙ্গারী করার সময় পার্বতীপুরে আটক
নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক ভাঙ্গারী করার সময় পার্বতীপুরে আটক

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া একটি ট্রাক দিনাজপুরের পার্বতীপুরে এনে কেটে ভাঙ্গারী করার সময় হাতে-নাতে আটক করা হয়েছে চালক Read more

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো রক্তচক্ষুকে ভয় করে না জামায়াত
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো রক্তচক্ষুকে ভয় করে না জামায়াত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে Read more

পাকিস্তানের হামলায় ফ্রান্স ও রাশিয়ার তৈরি ৫টি যুদ্ধবিমান হারাল ভারত
পাকিস্তানের হামলায় ফ্রান্স ও রাশিয়ার তৈরি ৫টি যুদ্ধবিমান হারাল ভারত

ভারতের ‘অকারণে’ চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শক্তিশালী পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। ধ্বংস করা Read more

মিরসরাইয়ে লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস
মিরসরাইয়ে লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস

চট্টগ্রামের মিরসরাইয়ে লক্ষাধিক টাকার দুইটি অবৈধ মাছ ধরার জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলার সাহেরখালী ঘাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন