জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর হাতিরঝিলে পালিত হয়েছে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো’র মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ চলচ্চিত্র প্রদর্শিত হয়। এরপর জুলাইয়ের গান গেয়ে শোনান শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল- রেপার কালেক্টিভ ও আর্টসেল।জুলাইয়ের গান শেষে প্রদর্শিত হয় জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক মনোমুগ্ধকর ‘ড্রোন শো’। শোতে ‘নাটক কম করো পিও’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস উইল বি সার্ভড্’ সহ নানা লেখায় শিক্ষার্থীদের প্রতিরোধ ও ত্যাগের কথা স্মরণ করা হয়।এ সময় নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, ড্যাফোডিল, ইউল্যাব, স্টেট, ইউডা, ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, প্রাইম এশিয়া, ইউআইটিএস-সহ অসংখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ও বিশিষ্টজন এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’
‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে এবারও মিলেছে অনেক চিরকুট। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় Read more

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে  ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদিআরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে  ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।রবিবার(২০এপ্রিল) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে অটোচালককে পিটিয়ে হত্যা
দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে অটোচালককে পিটিয়ে হত্যা

কুমিল্লার দেবীদ্বারে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মো. শফিউল্লাহ (৪৫) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ল ৫০০ টাকা, পরিপত্র জারি
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ল ৫০০ টাকা, পরিপত্র জারি

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি করে পরিপত্র জারি করা হয়েছে। তাদের বাড়িভাড়া বাবদ ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে শিক্ষকরা এখন Read more

রাজনীতি ও অভিনয়কে বিদায় সোহেল রানার
রাজনীতি ও অভিনয়কে বিদায় সোহেল রানার

স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই সিনেমার সঙ্গে জড়িত কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা 'ওরা ১১ জন'র প্রযোজক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন