জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে দেশের জনগণ উৎখাত করেছে। যাদের জনগণই উৎখাত করেছে, তাদের আর ফিরিয়ে আনা চলবে না। আওয়ামী লীগের তওবার যে সুযোগ ছিল; গত পরশুদিনের গোপলগঞ্জের ঘটনার পর সে সুযোগও আর নেই। আওয়ামী লীগের পতন স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি। গণঅভ্যুত্থানে হয়েছে।এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় নগরীর চাষাড়ার বিজয় স্তম্ভে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার ঘটনায় কিছু বুদ্ধিজীবী ‘খুনিদের পক্ষ’ নিয়েছেন বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গত পরশু আমাদের ওপর হামলা হয়েছিল। যারা এই হামলার পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের ডেডলিস্টে তারা নেই। আওয়ামী লীগের ডেডলিস্টে আছি আমরা। আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের আত্মীয়তার সম্পর্ক, আওয়ামী লীগের মন্ত্রী কারও কারও মেয়ের জামাই। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু ডেকে আনবে। আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন, আমি হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাবো না।এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, স্থানীয় নেতা ও কেন্দ্রীয় সংগঠক আহমেদুর রহমান তনু প্রমুখ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ নেতাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
৫ নেতাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার দায়ে ৫ নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে Read more

ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়
ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপিত হবে। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদ্যাপনের সার্বিক প্রস্তুতি Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ রোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই Read more

ঈদুল আজহা কবে জানতে ২৭ মে চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব
ঈদুল আজহা কবে জানতে ২৭ মে চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব

পবিত্র ঈদুল আজহা কবে হবে তার দিনক্ষণ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে  সৌদি আরবের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৭ Read more

মুন্সীগঞ্জে লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা
মুন্সীগঞ্জে লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে অনৈতিক কাজের অভিযোগে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলায় হয়েছে। রবিবার (১১ মে) সকালে Read more

বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে হটলাইন চালু
বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে হটলাইন চালু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য হটলাইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন