চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বসতঘরে গোপন আস্তানায় লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।বৃহস্পতিবার (১৭ জুলাই) আনুমানিক রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়। এ সময় মনোয়ারা বেগম (৪৩) নামে মাদক কারবারিকে আটক করা হয়।র‌্যাব-৭ এর মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীটি জানতে পারে—আনোয়ারা থানার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদ করে বিক্রির প্রস্তুতি চলছে। এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক তৎপরতায় র‌্যাব সদস্যরা বাড়ির মালিক আনোয়ার মাঝির স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করে।পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে মনোয়ারার দেয়া তথ্য অনুযায়ী ঘরের বারান্দায় খাটের নিচে লুকিয়ে রাখা নীল ও কালো রঙের একটি ব্যাগ থেকে বিশেষ কৌশলে স্কচটেপে মোড়ানো ১০টি ইট সদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। যেখানে ছিল ১ লাখ পিস ইয়াবা।র‌্যাব-৭ এর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনোয়ারা স্বীকার করেছেন, তিনি এবং তার পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে কক্সবাজার-মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। পাইকারি ও খুচরা—দুইভাবেই চলে আসছিল এই বিপজ্জনক মাদক বাণিজ্য।তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদক এবং আটক নারীকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

মাত্র চার মাস বাদেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আগামী বছর ২০২৬ সালে কবে রমজান শুরু হবে সেটির সম্ভাব্য Read more

জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাবার পর মারা গেলেন ছেলেও
জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাবার পর মারা গেলেন ছেলেও

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে Read more

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা গ্রেপ্তার
গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্যসচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল Read more

ভোলায় নানীর জানাজায় অংশ নিতে গিয়ে প্রাণ হারালেন নাতি
ভোলায় নানীর জানাজায় অংশ নিতে গিয়ে প্রাণ হারালেন নাতি

ভোলার লালমোহনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (১৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে Read more

হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা
হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের Read more

বর্ণিল আয়োজনে ‘বিইউ রেডিওর’ ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন
বর্ণিল আয়োজনে ‘বিইউ রেডিওর’ ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত একমাত্র রেডিও স্টেশন ও সংগঠন বিইউ রেডিও আজ ১৯ মে (সোমবার) উদযাপন করেছে তাদের ৬ষ্ঠ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন