কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া গুজবের জেরে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হোয়াইট হাউস জানিয়েছে, এক ধরনের শিরার সমস্যায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট। শারীরিক ফিটনেস ধরে রাখতে তিনি নিয়মিত নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।ট্রাম্পের হাতে রক্ত জমাটের মতো দাগ আর পায়ের ফোলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছিল নানা আলোচনা। ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে তার ফোলা পা চোখে পড়ে ফটো সাংবাদিকদের। এরপর আবারও তার হাতে রক্তাক্ত চিহ্ন ধরা পড়ে হোয়াইট হাউসে বাহরাইনের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের সময়। এ নিয়ে নানা জল্পনা বাড়তে থাকায় প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।  বিশেষজ্ঞদের ভাষ্যমতে, ৭০ বছরের বেশি বয়সে সাধারণত এ সমস্যা বেশি দেখা যায়। সাম্প্রতিক পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, ট্রাম্পের শিরার রক্ত সঠিকভাবে হৃদয়ে ফিরে যাচ্ছে না, ফলে পায়ে রক্ত জমে ফুলে যায়।  চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষায় গভীর ধমনীজনিত জটিলতার কোনো প্রমাণ মেলেনি। পরীক্ষার অন্যান্য ফলাফলও ছিল স্বাভাবিক। শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন ট্রাম্প।যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দায়িত্ব নেয়া প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে শপথ নেয়া এই নেতা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় থাকবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে বাসচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
মিরসরাইয়ে বাসচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসচাপায় মোহাম্মদ কবির (২০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় Read more

কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি
কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি

ভারতের দুই কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এতে নতুন অধ্যায় শুরু হয়েছে ভারতীয় Read more

ববি’র শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন ঘোষণা
ববি’র শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন ঘোষণা

এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’, ‘বারে বারে মামলা, এবার গদি সামলা’, ‘ক্যাম্পাস আমার গোল্লায় যায়, ভিসি কেন Read more

৫০ শতাংশ মার্কিন শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়’ বলছে ভারত
৫০ শতাংশ মার্কিন শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়’ বলছে ভারত

ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ভারত। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

২৪ এপ্রিল: নামাজের সময়সূচি
২৪ এপ্রিল: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন