রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী ইউক্রেনের তিনটি ভিন্ন অঞ্চলের তিনটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে, যেসব এলাকা দখল করা হয়েছে, সেগুলো হলো, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের কামিয়ানস্কে, পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের দেখতিয়ারনে এবং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পোপিভ ইয়ার।মস্কো দাবি করেছে, জাপোরিঝঝিয়া ও দোনেৎস্ক অঞ্চল ইতোমধ্যে রাশিয়ায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ এই দাবি অবৈধ ও আন্তর্জাতিক আইনবিরোধী বলে প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার এই যুদ্ধক্ষেত্র-সংক্রান্ত দাবিগুলোর স্বতন্ত্রভাবে সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।এই দখলের মাধ্যমে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ আগ্রাসন আরও বিস্তৃত হলো। বিষয়টি ইউক্রেনীয় প্রতিরোধকে চাপে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউক্রেনীয় সামরিক বাহিনী এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সূত্র : আল আরাবিয়াএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক
খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে Read more

সিদ্ধিরগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত (৪৪) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (২৪ আগস্ট) বিকেলে Read more

এমপিওভুক্ত শিক্ষকদের আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন
এমপিওভুক্ত শিক্ষকদের আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন

তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ পদযাত্রা হাইকোর্টের সামনে আটকে দিয়েছে পুলিশ। সেখান Read more

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল গ্রহণ চলছে
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল গ্রহণ চলছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশের ৩০০ আসনে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে এর মধ্যে Read more

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ‌‘নিঃশর্ত সমর্থন’ দেওয়ার ঘোষণা কিমের
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ‌‘নিঃশর্ত সমর্থন’ দেওয়ার ঘোষণা কিমের

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার যেকোনও পদক্ষেপের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন জানান, ইউক্রেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন