গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শহর জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর শহরের দরগাহ রোডস্থ জামায়াত কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগানে শহর মুখরিত করে তোলেন। তাদের স্লোগানে উঠে আসে, ‘গোপালগঞ্জে হামলা কেনো, ওই প্রশাসন জবাব দে’, ‘আওয়ামী লীগের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’সহ নানা স্লোগান।সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে যেভাবে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে, তা গণতান্ত্রিক দেশে অধিকার বঞ্চিত করার সামিল। এই ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সকল দলকে সভা ও সমাবেশ করার অধিকার নিশ্চিত করতে হবে।সিরাজগঞ্জ শহর জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আব্দল লতিফের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা মাহমুদ, শহর ছাত্রশিবিরের সভাপতি শামীম রেজা, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আলহাজ্ব উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
ফের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম।বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ১ দশমিক Read more

১৮তম নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ, নতুন বিতর্ক শুরু
১৮তম নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ, নতুন বিতর্ক শুরু

চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংশোধিত Read more

ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক
ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক

কক্সবাজারে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করায় রেজাউল করিম সোহাগ নামের এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে Read more

অবশেষে ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’
অবশেষে ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

সৌদি আরবের রাজপরিবারের সদস্য আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। তিনি Read more

মহানবী (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত: তারেক রহমান
মহানবী (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত: তারেক রহমান

মহানবী হযরত মুহাম্মদ (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন বলে Read more

বাউফলে হত্যা মামলার আসামি গ্রেফতার
বাউফলে হত্যা মামলার আসামি  গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত শাহিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি উজ্জ্বল বেপারী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন