ডোপিংয়ের দায়ে ব্রিটিশ টেনিস তারকা টারা মুরকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে তার এই নিষেধাজ্ঞা।এর আগে ডোপ পরীক্ষায় মুরের নমুনায় নিষিদ্ধ উপাদান পাওয়ায় ২০২২ সালের জুনে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। পরে ২০২৩ সালের ডিসেম্বরে একটি স্বাধীন ট্রাইব্যুনাল তাকে নির্দোষ ঘোষণা করে।স্বাধীন ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছিল, নমুনা সংগ্রহের আগের সময়টায় মুর যে দূষিত মাংস খেয়েছিলেন, সেটিই ছিল নিষিদ্ধ পদার্থের উৎস।তবে সেই রায়ের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সির (আইটিআইএ) আপিল কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএসএ) বা আন্তর্জাতিক ক্রীড়া আদালত বহাল রাখার পর মুরকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিএসএ-এর বিবৃতিতে বলা হয়েছে, মুরের নমুনায় পাওয়া নিষিদ্ধ পদার্থ দূষিত মাংস খাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি-না, তা প্রমাণ করতে পারেননি তিনি।সিএসএ-এর এই রায়ের ফলে ২০২৮ সাল শুরুর আগে কোর্টে ফিরতে পারবেন না মুর। তবে সাময়িক নিষিদ্ধ হওয়া ৩২ বছর বয়সী এই তারকা বরাবরই দাবি করেছিলেন, ক্যারিয়ারে কখনও জেনেশুনে কোনো নিষিদ্ধ পদার্থ তিনি গ্রহণ করেননি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে
জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে

জাতীয় সনদের মাধ্যমে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা চলছে। এজন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। ঐকমত্য সৃষ্টির দায়িত্ব কেবল কমিশনের নয়, Read more

মনোনয়ন বাতিল ৩ জনের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল ও ফাহিম
মনোনয়ন বাতিল ৩ জনের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল ও ফাহিম

বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য গতকাল রবিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। যেখানে শনিবার ৬০টি মনোনয়ন Read more

সড়ক দূর্ঘটনায় আহত হাবিপ্রবির ৭ ভর্তি পরীক্ষার্থী
সড়ক দূর্ঘটনায় আহত হাবিপ্রবির ৭ ভর্তি পরীক্ষার্থী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে ফেরার পথে বাস এবং ট্রাকের সংঘর্ষের ঘটনায় Read more

লোহাগাড়ায় শিশুকে মাদক ব্যবসায় সম্পৃক্ত করার প্রতিবাদ করায় পিতার উপর হামলা
লোহাগাড়ায় শিশুকে মাদক ব্যবসায় সম্পৃক্ত করার প্রতিবাদ করায় পিতার উপর হামলা

চট্টগ্রামের লোহাগাড়ায় ছেলেকে মাদক ব্যবসায় জড়িত করা ও মাদক সেবনে বাধ্য করার প্রতিবাদ করায় পিতার উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। Read more

নড়াইলে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের বহুল আলোচিত মাসুম ফকির (৩৫) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে Read more

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ
শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। এ দিন বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা–জন্ম, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন