নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে বিলের মাঝে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পরে লোহাগড়া থানা পুলিশ সোহান ও কবির নামে দু’জনকে আটক করেছে।নিহত দু’জন হলেন বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৬২) ও তার ছেলে নাহিদ শেখ। ঘটনা স্থলেই জাহাঙ্গীর শেখ মারা যান। আহত নাহিদ শেখকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বুধবার দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ জমির আইল (জমির সীমানা নির্ধারণের জন্য বাঁধ) দিচ্ছিলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে কাউসার শেখের পক্ষের ৭/৮ জন মিলে জাহাঙ্গীর ও নাহিদ শেখকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাহিদকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।আর ঘটনার পর থেকেই কাউসার শেখ ও তাঁর পরিবারের লোকজন আত্মগোপনে চলে যাওয়ায় তাঁদের পক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া পরিবেশ শান্ত রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কবির শেখ ও সোহান নামে দু’জনকে আটক করা হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!
গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে একাধিক চোরাই জ্বালানি তেলের দোকান। প্রতিদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের Read more

বান্দরবানে সিএনজি উল্টে নিহত ১
বান্দরবানে সিএনজি উল্টে নিহত ১

বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজি উল্টে সাগর (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক ব্যবসায়ী। বুধবার Read more

তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আওয়ামী কৃষকলীগের এক নেতাকে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলাকালীন গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত Read more

তেহরানে ফের বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের
তেহরানে ফের বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের

রাতভর হামলা-পাল্টা হামলার পর ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ Read more

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬০ জনের প্রাণহানি
নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬০ জনের প্রাণহানি

নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি নৌকা ডুবে ৬০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন