পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ও এক মাদক সেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত দুইজনকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। অপর মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।আটককৃতরা হলো, চাটমোহর পৌর সদরের দোলবেদিতলা এলাকার মনোরঞ্জন দত্তের ছেলে মাদক ব্যবসায়ী দিলীপ দত্ত (৫৮), হান্ডিয়াল খন্ধপাড়া এলাকার নবির উদ্দিনের ছেলে মাদক সেবী আব্দুল মমিন (৩৮) ও ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিমপাড়া এলাকার মানিকুল্লাহ সরকারের ছেলে মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম (৫৫)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে দিলীপ দত্ত অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ বিক্রি, প্রয়োজনে হোম ডেলিভারি পর্যন্ত করত। আমরা দীর্ঘদিন ধরে তার ওপর নজর রেখে ছিলাম। বগুড়া, দর্শনা সহ বিভিন্ন অঞ্চল থেকে দেশি-বিদেশি মদ চাটমোহরে নিয়ে এসে নিজ বাড়ি থেকে বিক্রি করতো। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের কর্তা বাবুরাও তার নিয়মিত খদ্দের ছিলেন। আমরা তার মাদক সেবনের লাইসেন্সটি বাতিল করে দেব। সে ভবিষ্যতে আর এ ধরনের কর্মকাণ্ড করতে পারবেনা। অপরদিকে অন্য দুই মাদক কারবারিকে নিজ নিজ এলাকা থেকে গাঁজা ও হিরোইনসহ আটক করা হয়।চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, চাটমোহর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিতভাবে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখছে। মাদকদ্রব্য যুব সমাজসহ সকলের ব্যাপক ক্ষতি করে, তাই চাটমোহর থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা সচেষ্ট থাকবো। ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সাথে মাদক কারবারি দিলীপ ও তার পরিবারকে সাবধান করে দেওয়া হয়, ভবিষ্যতে এই পরিবারের যে কেউ এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে ৩৭ জন
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে ৩৭ জন

সৌদিআরবে হজ পালন করতে গিয়ে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) সকালে এই তথ্য পাওয়া গিয়েছে।নিহতরা হলেন- Read more

‘দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে’
‘দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, 'সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বায়তুল মোকাররমের Read more

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির দায় ওপর চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির দায় ওপর চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এ ঘটনায় Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর সেই ‘জিপসি’ পাখিটি ফিরে পেলেন মালিক
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর সেই ‘জিপসি’ পাখিটি ফিরে পেলেন মালিক

রাজধানীর আদাবর এলাকা থেকে হারিয়ে যাওয়া ‘জিপসি’ নামের সান কনিউর প্রজাতির পোষা পাখিটি ১২দিন পর অবশেষে ফিরে পেয়েছেন মালিক নূর Read more

পিএসজির গোল উৎসব, লিভারপুলের ‘লাস্ট মিনিট শো’
পিএসজির গোল উৎসব, লিভারপুলের ‘লাস্ট মিনিট শো’

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে দারুণ শুরু পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। একই দিনে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও Read more

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন