শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে ভালো পারফরমেন্সের পুরস্কার পেলেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। আর টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তরুণ দুই ক্রিকেটার—পারভেজ হোসেন ইমন ও রিশাদ হোসেন।অলরাউন্ড পারফরম্যান্সে দীর্ঘদিন ধরেই নজর কেড়ে চলেছেন মেহেদী হাসান মিরাজ। এবার তার ধারাবাহিকতার পুরস্কার মিলেছে র‍্যাংকিংয়ে। আইসিসির নতুন প্রকাশিত টেস্ট অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসছেন মিরাজ। শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। এ তালিকায় আরও আছেন উইয়ান মাল্ডার, প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন।শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করেছে দুই তরুণ রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। স্পিনার রিশাদ হোসেন ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৭তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনও পিছিয়ে নেই। তিনিও এগিয়েছেন ১২ ধাপ, বর্তমান অবস্থান ৮৫তম। এদিকে টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষে ফিরে এসেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। ভারতের বিপক্ষে চলমান সিরিজে লর্ডস টেস্টে সেঞ্চুরি ও কার্যকর ইনিংস খেলে নিজের অবস্থান পুনরুদ্ধার করেন তিনি।এ তালিকায় একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে আছেন কেন উইলিয়ামসন। তৃতীয় স্থানে আছে হ্যারি ব্রুক। রতের যশস্বী জাইসওয়ালকে সরিয়ে চারে উঠে এসেছেন স্টিভ স্মিথ। জাইসওয়াল এখন আছেন পাঁচ নম্বরে।বোলারদের র‍্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি শীর্ষে—ভারতের জাসপ্রিত বুমরাহ এখনও সবার ওপরে। তার নিচে কাগিসো রাবাদা, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও পাকিস্তানের নোমান আলী।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটাতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটাতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটানোর কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগে উঠেছে। এঘটনায় মূলহোতা নয়ন মোল্লা (২০) Read more

দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তেঁতুলিয়ায় ১১ নারী আটক
দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তেঁতুলিয়ায় ১১ নারী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১১ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার Read more

অল্পের জন্য বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প
অল্পের জন্য বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প

নিউইয়র্কের ব্যস্ত আকাশসীমায় অল্পের জন্য মুখোমুখি পরিস্থিতি এড়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহনকারী এয়ার ফোর্স ওয়ান ও স্পিরিট এয়ারলাইন্সের একটি Read more

ইবি শিক্ষার্থীর অকাল মৃত্যুতে প্রশাসন ও বিভিন্ন ছাত্র সংগঠনের শোক
ইবি শিক্ষার্থীর অকাল মৃত্যুতে প্রশাসন ও বিভিন্ন ছাত্র সংগঠনের শোক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দীব্য’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ বিশ্ববিদ্যালয় Read more

সব দলকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের
সব দলকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের

ছোটখাট সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব Read more

নবাবগঞ্জে ফলন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নবাবগঞ্জে ফলন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের শিবপুরে রায়ার ক্রপ সাইন্স কর্তৃক আয়োজিত হাইব্রিড ভুট্টা-বীজ ডিকাল্ব ৯২১৭ এর ফলন প্রতিযোগিতার আয়োজন করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন