পুলিশের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে।বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশ স্থলে তিনি এ কথা বলেন। এদিন দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদরে সমাবেশ মঞ্চে এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। প্রসঙ্গত, বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপি সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান।এনসিপির পদযাত্রা ঠেকাতে বিভিন্ন জায়গায় সড়কে গাছ ফেলে অবরোধ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া কাঠি বাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের।এর আগে. জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনও’র গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ৯ লাখ, মজুত ৮ লাখ ৬০ হাজার
চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ৯ লাখ, মজুত ৮ লাখ ৬০ হাজার

চট্টগ্রামে এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর চাহিদা পৌঁছেছে প্রায় ৯ লাখে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুসারে, ২০২৫ সালের কোরবানির ঈদকে Read more

ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড
ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাটকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার Read more

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার Read more

গোপালগঞ্জের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
গোপালগঞ্জের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের Read more

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত শিক্ষক আটক
লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত শিক্ষক আটক

লক্ষ্মীপুরে শিক্ষকের নির্যাতনে সানিম হোসেন (৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানকে আটক করেছে লক্ষ্মীপুর সদর Read more

ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া

ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (০১ মে) ট্যাংক, কামান, গোলা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন