দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ইন্দোনেশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ১৯ শতাংশে নেমে এসেছে।এর আগে এক চিঠিতে এই শুল্কের পরিমাণ ৩২ শতাংশ করার কথা জানানো হয়েছিল। ট্রাম্প সরাসরি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে আলোচনা করে এ চুক্তি সম্পন্ন করেছেন। তবে ইন্দোনেশিয়া এখনও এই চুক্তির বিষয়ে কোনও মন্তব্য করেনি।বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি ইন্দোনেশিয়ার সঙ্গে নতুন একটি শুল্ক চুক্তি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এই চুক্তির ফলে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে ৩২ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছিল, তা কমিয়ে ১৯ শতাংশে আনা হয়েছে।এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ইন্দোনেশিয়ার বাজারে ‘সম্পূর্ণ প্রবেশাধিকার’ পাবে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া তাৎক্ষণিকভাবে এই চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্ক তুলনামূলকভাবে ছোট হলেও তা দ্রুত বাড়ছে।এর আগে গত এপ্রিলে হোয়াইট হাউস থেকে একের পর এক উচ্চ শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বজুড়ে নানা দেশের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য আলোচনার ঢল নামে। ট্রাম্প প্রথমদিকে কিছু পরিকল্পনা স্থগিত করলেও জুলাইয়ে আবার নতুন করে হুমকি দেন— যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হবে, আগামী ১ আগস্ট থেকে তাদের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে।এই তালিকায় ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মেক্সিকো, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্রের প্রধান সব বাণিজ্য অংশীদারও রয়েছে। ইন্দোনেশিয়াও ট্রাম্পের কাছ থেকে ৩২ শতাংশ শুল্ক আরোপের হুমকিসহ একটি চিঠি পায়, যা দেশটির কর্মকর্তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। কারণ তারা মনে করছিলেন, একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।ট্রাম্প বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলার পর তিনি সেই শুল্ক হার কমিয়ে ১৯ শতাংশে এনেছেন। তিনি জানান, চুক্তির অংশ হিসেবে ইন্দোনেশিয়াও যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য ও কিছু প্রস্তুত পণ্যের ওপর তাদের শুল্কহার কমাবে, যা নিয়ে আমেরিকার দীর্ঘদিনের অভিযোগ ছিল।ট্রাম্প বলেন, “তারা ১৯ শতাংশ শুল্ক দেবে, আর আমরা কিছুই দেব না। আমরা ইন্দোনেশিয়ায় পূর্ণ প্রবেশাধিকার পাচ্ছি।”তিনি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও জানান, চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি, ৪.৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য এবং বোয়িং কোম্পানির ৫০টি বিমান কিনবে।তবে ট্রাম্প যে পরিমাণ বাণিজ্যের কথা বলেছেন, তা এর আগে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে যে চুক্তির আকার অনুমান করা হয়েছিল, তার চেয়ে কম। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ২৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ইন্দোনেশিয়া, যার মধ্যে ছিল পোশাক, জুতা ও পাম তেল। বর্তমানে দেশটি যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ বাণিজ্য অংশীদারের একটি।ক্যালিফোর্নিয়ার পোমোনা কলেজের অর্থনীতির অধ্যাপক স্টিফেন মার্কস বলেন, “এই চুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়ার জন্য অর্থনৈতিক চেয়ে রাজনৈতিক লাভই বেশি”। তিনি বলেন, “মোট বাণিজ্যের দিক থেকে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার জন্য গুরুত্বপূর্ণ, তবে অন্যান্য এশীয় অংশীদারের মতো নয়।”ইন্দোনেশিয়া ছাড়াও এখন পর্যন্ত যুক্তরাজ্য, চীন ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তি করেছে। তবে এই সব চুক্তিতেই উচ্চ শুল্ক বহাল থাকছে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনও অনিশ্চিত।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে সাংবাদিকের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি
মির্জাপুরে সাংবাদিকের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

টাঙ্গাইলের মির্জাপুরে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) দুপুরে পৌরসভার বাওয়ার Read more

বান্দরবানে নদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে শুরু হলো বিজু উৎসব
বান্দরবানে নদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে শুরু হলো বিজু উৎসব

বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল দিয়ে জলবুদ্ধ ও মা গঙ্গাদেবীর পূজা এবং ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে শুরু হলো পার্বত্য চট্টগ্রামের অন্যতম Read more

অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ
অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ

সাতক্ষীরার জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানোর পরও শেষ রক্ষা হলোনা ব্যবসায়ী মনিরুজ্জামান সোহাগের দোকানঘর। গত Read more

বেনাপোলে উট খামার থেকে সব বিক্রি: বৈধতা নিয়ে প্রশ্ন
বেনাপোলে উট খামার থেকে সব বিক্রি: বৈধতা নিয়ে প্রশ্ন

সেই মরুভূমির জাহাজ উট এখন আর নেই যশোরের সীমান্তবর্তী বেনাপোলের পুটখালি গ্রামে। সব উট বিক্রি হয়ে যাওয়ায় খাঁ খাঁ করছে Read more

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে নাসা গ্রুপের শ্রমিকরা। এ সময় আশেপাশের প্রায় ১১টি Read more

ট্রাম্পকে নির্বোধ বলে ক্ষেপণাস্ত্রে ইরান লিখল ‘এই আমাদের উপহার, গ্রহণ করুন’
ট্রাম্পকে নির্বোধ বলে ক্ষেপণাস্ত্রে ইরান লিখল ‘এই আমাদের উপহার, গ্রহণ করুন’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে ট্রাম্পের ‘চুক্তি কাছাকাছি’—এমন দাবিকেও উপহাস করেছে তেহরান। ব্রিটিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন