রাষ্ট্রীয় সম্পদ লুটের আরেক কাব্যিক অধ্যায়ে নাম লেখাতে যাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান। একদিকে কর্ণফুলী নদীর ঢেউ ছুটে যাচ্ছে গভীর সাগরের দিকে, আরেকদিকে সেই নদীকে ঘিরে গড়ে উঠেছে অর্থ লোপাটের এক জলজ সিন্ডিকেট। এবার সেই জলছবিতে প্রধান চরিত্র হয়ে আবির্ভূত হয়েছেন বন্দরের শীর্ষ কর্মকর্তা।দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। অভিযোগ: ক্ষমতার অপব্যবহার, টাকাপাচার ও প্রায় হাজার কোটি টাকার অনিয়ম। শুধু অভিযোগ বললে ভুল হবে– মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG)-এর সর্বশেষ অডিট প্রতিবেদনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২৩-২৪ অর্থবছরে ১,৩১৪ কোটি টাকার ৭২টি বড় ধরনের অনিয়ম সরাসরি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪৪টি অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ প্রায় ২৬৫ কোটি টাকা।অভিযোগের বড় অংশ জুড়ে রয়েছে দরপত্র প্রক্রিয়ায় কারসাজি, অস্বচ্ছ চুক্তি বাস্তবায়ন এবং সরকারি অর্থ আত্মসাৎ। এসব অভিযোগে তৈরি হয়েছে আতঙ্ক, জিজ্ঞাসা এবং জবাবদিহির এক নতুন পর্ব।দুদকের সহকারী পরিচালক (তদন্ত ও অনুসন্ধান-৫) মো. নওশাদ আলীর স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে দুই সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এই টিমের নেতৃত্বে রয়েছেন নওশাদ নিজেই এবং সহযোগী হিসেবে রয়েছেন উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন।এদিকে, বন্দর চেয়ারম্যান মনিরুজ্জামান বর্তমানে রয়েছেন সরকারি সফরে বিদেশে। তবে তার বিরুদ্ধে অনুসন্ধানের চিঠি ইতোমধ্যে পৌঁছে গেছে। তাঁকে ২৮ জুলাইয়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নথিপত্র, যার মধ্যে রয়েছে কর্ণফুলী নদী ড্রেজিং প্রকল্পের অনুমোদন, অর্থ বরাদ্দ, টেন্ডার বিজ্ঞপ্তি ও মূল্যায়ন প্রতিবেদন থেকে শুরু করে বিল পরিশোধ সংক্রান্ত সমস্ত রেকর্ড।দুদকের ওই চিঠিতে শুধু চেয়ারম্যান নয়, তার পরিবারের তথ্যও চাওয়া হয়েছে। চেয়ারম্যানের স্ত্রী আইরিন জামান এবং দুই পুত্র মুহতাসিম ইয়াসার ও সারান ইয়াসারের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধনের সত্যায়িত কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখযোগ্য যে, এসএম মনিরুজ্জামান ২০২৪ সালের ১১ আগস্ট চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান হিসেবে যোগ দেন। তিনি এসেছিলেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের স্থলাভিষিক্ত হয়ে– যিনি দুর্নীতি, গুম ও হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে। সেখান থেকেই শুরু হয়েছিল এই প্রতিষ্ঠানে দুর্নীতির নতুন অধ্যায়।চট্টগ্রাম বন্দরে যোগদানের আগে মনিরুজ্জামান ছিলেন শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, ডিইডব্লিউ লিমিটেডের এমডি, সেনা কল্যাণ সংস্থার ডিজিএমআইএস এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার।চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদস্পন্দন। প্রতিদিন এখান থেকে লাখ কোটি টাকার কনটেইনার ওঠানামা করে। এই বন্দরের শীর্ষ পদে থাকা কোনো কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠা মানে রাষ্ট্রের বিশ্বাস ও আইনশৃঙ্খলার প্রতি নগ্ন উপহাস। বন্দর ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেট যদি সত্যিই এতটা প্রভাবশালী হয়, তবে প্রশ্ন জাগে– তারা কার ছত্রছায়ায় এতটা বেপরোয়া হতে পারলো? এবং কেন প্রতিবারই কোনো না কোনো ‘অ্যাডমিরাল’ থাকেন সেই লোপাটের কেন্দ্রবিন্দুতে?এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সকলের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। Read more

কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা শফি আলম গ্রেপ্তার
কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা শফি আলম গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আওয়ামী লীগের নেতা শফি আলম (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের দিকে উপজেলার জুলধা Read more

নেপালে ফেসবুকসহ অনেক সোশ্যাল মিডিয়া বন্ধ
নেপালে ফেসবুকসহ অনেক সোশ্যাল মিডিয়া বন্ধ

ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে নেপাল।  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে দেশটি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া Read more

এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা
এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা

বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রবিবার (৮ জুন) পুরান ঢাকার Read more

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ুদূষণের তালিকায় তৃতীয়
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ুদূষণের তালিকায় তৃতীয়

বায়ুদূষণের তালিকায় বিশ্বে তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ২৫৮। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে Read more

শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে
শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে

শিশু ও কিশোর-কিশোরীদের অনেক সময় ঘুমের সমস্যা হয়। স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস তৈরি করলে, অনেক সময় তাদের ভালো ঘুম হতে সাহায্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন