বরগুনার বামনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. বেলায়েত হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ভাইজোড়া গ্রামের জয়নাল হাওলাদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডৌয়াতলা ইউনিয়নেরই বাসিন্দা হৃদয় মৃধা পাশের গ্রামে জানাজা নামাজে অংশ নিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়নাল হাওলাদারের বাড়ির সামনে পৌঁছালে তিনি হঠাৎ পথচারী মো. বেলায়েত হোসেনকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত অবস্থায় বেলায়েত হোসেনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বেলায়েত হোসেন দক্ষিণ ভাইজোড়া গ্রামের মৃত ওছমান প্যাদার পুত্র।বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, ‘আমি হাসপাতালে গিয়ে চিকিৎসকের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন দশকে বাংলাদেশ বিমানবাহিনীর ৩২টি বিমান দুর্ঘটনা
তিন দশকে বাংলাদেশ বিমানবাহিনীর ৩২টি বিমান দুর্ঘটনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কলেজে  বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন Read more

লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক
লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক

নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে Read more

ঋণগ্রস্ত ব্যবসায়ীর জানাজায় পাওনাদারদের বাধা, ১২ ঘণ্টা পর দাফন
ঋণগ্রস্ত ব্যবসায়ীর জানাজায় পাওনাদারদের বাধা, ১২ ঘণ্টা পর দাফন

ঝিনাইদহের শৈলকূপায় ঋণগ্রস্ত এক গরু ব্যবসায়ী বশির উদ্দিনের (৫৪) মৃত্যুর পর তার জানাজা আটকে দিয়েছেন পাওনাদার। পরে প্রশাসন ও স্থানীয় Read more

যশোরে মিলছে না বিনামূল্যের দামি ইনজেকশন
যশোরে মিলছে না বিনামূল্যের দামি ইনজেকশন

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর চিকিৎসায় দামি ইনজেকশন মিলছে না। ফলে দামি ইনজেকশন কিনতে গিয়ে গরীব রোগীর স্বজনেরা হিমশিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন