মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতে ভযাবহ বন্যা দেখা দিয়েছে। সোমবার (১৪ জুলাই) টানা বৃষ্টিতে প্লাবিত হয় নিম্নাঞ্চল। এর ফলে যানবাহন চলাচল ও জনজীবনে চরম বিপর্যয় নেমে আসে।নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ফিল মার্ফে। তিনি বাসিন্দাদের ঘরে থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানান।বৃষ্টির কারণে নিউইয়র্ক ও নিউজার্সির বিভিন্ন এলাকায় রাস্তায় যানবাহন আটকে যায়, সাবওয়ে লাইন বন্ধ হয়ে পড়ে। যে লাইনগুলো সচল ছিল, সেগুলোতেও ট্রেন চলাচলে মারাত্মক বিলম্ব ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনে পানি ঢুকে ট্রেনের ভেতর পর্যন্ত প্রবেশ করেছে। যাত্রীরা আসনের ওপর দাঁড়িয়ে থাকেন যেন পানিতে না ভিজে যান।নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে বন্যার পানিতে বেশ কয়েকটি গাড়ি আটকে যায়। উদ্ধারকারীরা আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালান।অন্যদিকে, দক্ষিণ-পূর্ব পেনসিলভেনিয়ায় মাত্র পাঁচ ঘণ্টায় ৭ ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়। কিছু বাসিন্দা বলেন, তাদের ঘরে ৫ ফুটের বেশি পানি ঢুকে পড়ে। সেখানে পরিস্থিতি ভয়াবহ হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসায় পানি নামতে শুরু করেছে। তবে কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়ে গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজযাএীদের প্রথম ফ্লাইটটি যাএা করবে আজ রাতে
হজযাএীদের প্রথম ফ্লাইটটি যাএা করবে আজ রাতে

পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে আজ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে সোমবার (২৮ এপ্রিল) Read more

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার দিনগত মধ্য রাতের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান। দেশে ফিরবেন ১৭ সেপ্টেম্বর Read more

পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার
পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার

বাংলাদেশর বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। শঙ্কা আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই জঘন্য Read more

আইএলও’তে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন: মাহদী আমিন
আইএলও’তে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন: মাহদী আমিন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন Read more

১২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২৮ ভাদ্র ১৪৩২ বাংলা, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন