রাজধানীর মিটফোর্ড এলাকায় সংঘটিত এক ভয়াবহ হত্যাকাণ্ডের মামলায় অন্যতম অভিযুক্ত নান্নু কাজীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার বালিয়াগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।র‍্যাব সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি লালচাঁদ ওরফে সোহাগ (৩৯) কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ডে ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসায়িক আধিপত্য এবং পুরনো দ্বন্দ্বের জেরে প্রধান অভিযুক্ত মহিনসহ একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়।ঘটনাটি ঘটে গত ৯ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে। অভিযুক্তরা সোহাগকে দোকান থেকে জোর করে বের করে এনে প্রথমে মারধর করে, পরে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে বিবস্ত্র করে লোহার রড, ইট ও সিমেন্টের ব্লক দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃত্যুর পরও সোহাগের দেহে নির্যাতন চলতে থাকে।পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়। নিহতের বোন কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশ ও র‍্যাবের যৌথ তথ্য বিশ্লেষণের ভিত্তিতে র‍্যাব-১০ ও র‍্যাব-১১-এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল অভিযুক্ত নান্নু কাজীকে গ্রেপ্তার করে। তিনি শরীয়তপুর জেলার ডামুড্যা থানার প্রিয়কাঠি গ্রামের মৃত কাদের কাজীর ছেলে।র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকার ৩ হাজার ৮৬৩টি আসন এবং অপেক্ষমান Read more

বাঁশখালীতে অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২
বাঁশখালীতে অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের বাঁশখালীতে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ (এলজি) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা Read more

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনের
ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনের

ইসরায়েলের বন্দরনগরী হাইফার তেল শোধনাগারে গত জুনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটে। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে গত ১৭ Read more

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে উত্তপ্ত উত্তরা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে উত্তপ্ত উত্তরা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে উত্তরায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে Read more

রাজধানীতে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন