কিশোরগঞ্জের হোসেনপুরে জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে সাইদুল ইসলাম (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর দেইড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর দেইড়াপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কৃষক সাইদুল ইসলাম জমি থেকে ঢেঁড়স তুলতে যান। পরে আকাশে হঠাৎ করে মেঘ জমে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে পূর্ব সতর্কতা ব্যবস্থার দাবি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে মানব পাচারকারীদের জিম্মি ঘর থেকে ১৪ জন উদ্ধার
টেকনাফে মানব পাচারকারীদের জিম্মি ঘর থেকে ১৪ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের কবলে পড়া ১৪ জন অপহৃতকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার(১০ মে) রাত সাড়ে ১১টার দিকে Read more

কুমিল্লায় একদিনে বজ্রপাতে তিন শিশুসহ নিহত ৫
কুমিল্লায় একদিনে বজ্রপাতে তিন শিশুসহ নিহত ৫

কুমিল্লার বরুড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় পৃথক বজ্রপাতে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। Read more

হাদির জানাজা আজ দুপুর ২টায়, সীমিত থাকবে মানিক মিয়ায় যান চলাচল
হাদির জানাজা আজ দুপুর ২টায়, সীমিত থাকবে মানিক মিয়ায় যান চলাচল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর Read more

বগুড়ার মাটিতে দাঁড়িয়ে সময়ের সাক্ষী হয়ে আছে খেরুয়া মসজিদ
বগুড়ার মাটিতে দাঁড়িয়ে সময়ের সাক্ষী হয়ে আছে খেরুয়া মসজিদ

বগুড়ার প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন খেরুয়া মসজিদ। অবস্থানগত দিক থেকে এটি শেরপুর উপজেলা শহরের থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে অবস্থিত Read more

ছয় দফা দাবীতে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক সাড়ে ৫ ঘন্টা অবরোধ শিক্ষার্থীদের
ছয় দফা দাবীতে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক সাড়ে ৫ ঘন্টা অবরোধ শিক্ষার্থীদের

ছয় দফা দাবী আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টার থেকে বিকেল Read more

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় তৌল শহরে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন