মাত্র ১৪ বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটিং ঝড় তুলে শিরোনামে এসেছিলেন বৈভব সূর্যবংশী। বিশ্বের নামী-দামি সব বোলারদের বল পিটিয়ে বাউন্ডারি ছাড়া করেছেন এই ভারতীয় ব্যাটার। এবার বল হাতেও নজর কাড়লেন এই তরুণ তারকা।ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ সিরিজে এবার নজর কাড়লেন বাঁহাতি স্পিনার বৈভব, ভারতের জার্সিতে গড়লেন অনন্য কীর্তি বেকেনহামে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রতিপক্ষ অধিনায়ক হামজা শেখকে ফিরিয়ে দিয়ে আন্তর্জাতিক যুব ক্রিকেটে ভারতের সবচেয়ে কনিষ্ঠ উইকেটশিকারি এখন বৈভব।এদিন বল হাতে দুইটি উইকেট শিকার করেছেন বৈভব। এর আগে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে বিদেশি দলের বিরুদ্ধে উইকেট নেওয়ার রেকর্ড ছিল মানিশির, যিনি ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ বছর বয়সে ৭ উইকেট নিয়েছিলেন। এবার সেই রেকর্ডও ছাপিয়ে গেলেন বিহারের বৈভব।এখানেই শেষ নয়। সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক যুব পর্যায়ে উইকেট নেওয়ার তালিকায় বৈভব আছেন তিন নম্বরে। তালিকার শীর্ষে আছেন পাকিস্তানের মাহমুদ মালিক—১৯৯৪ সালে মাত্র ১৩ বছর ২৪১ দিনে উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় স্থানে আছেন হিদায়াতুল্লাহ খান, যিনি ১৩ বছর ২৫১ দিনে শ্রীলঙ্কার বিপক্ষে উইকেট নিয়েছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পাশে দাঁড়াল রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা
ইরানের পাশে দাঁড়াল রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা

ইরানে হামলা অগ্রহণযোগ্য ও উসকানিমূলক বলে জানিয়েছে রাশিয়া। মস্কো জানায়, ইসরায়েলের এই হামলা বিনাদোষে হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ লঙ্ঘন Read more

ওসমান হাদি হত্যা: হামলাকারীদের পালাতে সহায়তাকারী সিবিয়ন-সঞ্জয় ফের ৫ দিনের রিমান্ডে
ওসমান হাদি হত্যা: হামলাকারীদের পালাতে সহায়তাকারী সিবিয়ন-সঞ্জয় ফের ৫ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার সন্দেহভাজন হামলাকারীদের সীমান্ত অতিক্রম করে পালাতে সহায়তাকারী সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিমের Read more

২৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৮ সেপ্টেম্বর:  নামাজের সময়সূচি

আজ রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৩ আশ্বিন ১৪৩২ বাংলা, ৫ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দিলো স্পেনের স্টিল কোম্পানি
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দিলো স্পেনের স্টিল কোম্পানি

দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছে স্পেনের বিখ্যাত স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিডেনর। মূলত ইউরোপে ইসরায়েলের সামরিক আগ্রাসনের Read more

ফুলবাড়ীতে হত্যার ২৩ দিন পর নিহত সবুজের মাথা উদ্ধার
ফুলবাড়ীতে হত্যার ২৩ দিন পর নিহত সবুজের মাথা উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ২৩ দিন পর নিহত সাব্বির হোসেন সবুজের মাথা উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (১৮ অক্টোবর) সকালে Read more

আলফাডাঙ্গায় পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা
আলফাডাঙ্গায় পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দিনব্যাপী পাটআঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন