বিএনপি নেতার পায়ে ‘সিজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য দেওয়ার জন্য বিএনপি নেতা রেজাউল করিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (১৪ জুলাই) দুপুরে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ স্বাক্ষরিত পত্রে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রেজাউল করিম টাইগার যে বক্তব্য দিয়েছেন, তা বিএনপির নীতি আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বক্তব্যটি নিতান্তই তার ব্যক্তিগত। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত এবং দলের নীতি আদর্শের পরিপন্থি বক্তব্য প্রদানের জন্য তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। তার সাথে দলের যে কোনো পর্যায়ের নেতা-কর্মীদের দলীয় সম্পর্ক না রাখার জন্য অনুরোধ জানানো হয়।উল্লেখ্য, গত ২ জুলাই বিকেলে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন ভাঙ্গুড়ার বিএনপি নেতা রেজাউল করিম।তার বক্তব্যের এক পর্যায়ে দলের মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে বলেন, ‘অবশ্যই যারা বিএনপি করেন সিজদা করতে হবে তার পায়ে।’ পরে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় তার শাস্তির দাবি করে চাটমোহর উপজেলায় বিক্ষোভ করে দল থেকে তাকে বহিষ্কারের দাবি করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।এ বিষয়ে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বলেন, রেজাউল করিম ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত করে যে বক্তব্য দিয়েছেন, তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তাই দলীয় হাই কমান্ডের সাথে কথা বলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জের কোটি টাকার আশ্রয়ন প্রকল্প এখন গোচারণ ভূমি
বকশীগঞ্জের কোটি টাকার আশ্রয়ন প্রকল্প এখন গোচারণ ভূমি

সরকারের কোটি টাকা খরচে নির্মিত আশ্রয় প্রকল্পে ৬ বছরেও গড়ে উঠেনি মানুষের বসতি। পড়ে পড়ে নষ্ট হচ্ছে আশ্রয় প্রকল্পের ঘরগুলো। Read more

টাস্কফোর্সের প্রতিবেদন: সাগর-রুনি হত্যায় অংশ নেয় ২ জন
টাস্কফোর্সের প্রতিবেদন: সাগর-রুনি হত্যায় অংশ নেয় ২ জন

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তারা খুন হয়েছেন। তাদের হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত নষ্ট এবং Read more

কিশোরগঞ্জে রাতের আঁধারে শেখ হাসিনার জন্মদিন পালন, আ.লীগ নেতা গ্রেফতার
কিশোরগঞ্জে রাতের আঁধারে শেখ হাসিনার জন্মদিন পালন, আ.লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করায় আওয়ামী লীগ নেতা কবির Read more

দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মুদি দোকানির
দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মুদি দোকানির

দুই পক্ষের মধ্যে চলা ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ইয়াসিন আলী স্বপন (৩৫) নামের এক ব্যক্তি। তিনি ময়মনসিংহ নগরীর Read more

ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী
ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা দুজনই বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।শনিবার Read more

গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন। শনিবার (১৭ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন