পার্বত্য বান্দরবানের লামায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের হাতে আব্দুর রহমান (২৩) নামের এক যুবক খুন হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।নিহত আব্দুর রহমান আমতলী মুসলিম পাড়ার মৃত মজু মিয়ার ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন। এই ঘটনায় স্থানীয়রা নিহতের বড় ভাই আব্দুর শুক্কুরের স্ত্রী মিনুয়ারা বেগম, শাশুড়ি ছলিমা বেগম এবং তিন শ্যালক মো. সোহেল, মো. রিয়াদ ও মো. জামালকে আটক করেছে। তারা সকলেই পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার বাসিন্দা।স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুর শুক্কুরের সাথে তার স্ত্রী মিনুয়ারা বেগমের পারিবারিক ঝামেলা ছিল। ঘটনার সময় পারিবারিক বিষয় নিয়ে স্থানীয়ভাবে সালিশ হওয়ার কথা ছিল। আমতলী মুসলিম পাড়ার শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে আজিজ মেম্বারের দোকানের সামনে বৈঠক বসার কথা ছিল। সেখানে দুই পক্ষ জড়ো হয়। বৈঠক শুরু হওয়ার আগে বড় ভাই আব্দুর শুক্কুরের তিন শ্যালকের সাথে ছোট ভাই আব্দুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা তিনজন মিলে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান।লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আব্দুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৪ লাখ টাকায় সংস্কার, কয়েক মাসেই বেহাল মাদার বখশ হলের ওয়াশরুম  
৩৪ লাখ টাকায় সংস্কার, কয়েক মাসেই বেহাল মাদার বখশ হলের ওয়াশরুম  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের দুটি ব্লকের ওয়াশরুম সংস্কারে ব্যয় হয়েছে ৩৪ লাখ টাকার বেশি। তবে সংস্কার শেষ হওয়ার Read more

ঘর সাজাতে অল্প জায়গায় রাখা যায় যেসব গাছ
ঘর সাজাতে অল্প জায়গায় রাখা যায় যেসব গাছ

শহুরে জীবনের ব্যস্ততা এবং জায়গার সংকটে আমাদের অনেকের গাছের সঙ্গে সম্পর্কও গড়ে ওঠে না। কিন্তু আপনি চাইলে সেখানে খুব অল্প Read more

গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম (৩৫) এর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। Read more

বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন
বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন

যশোরের মণিরামপুরে রাতে বাদুরের মাংস দিয়ে ভাত খাওয়ার পর একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরদিন সকালে তারা Read more

বরিশালের কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বরিশালের কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরিশাল সদর উপজেলার কড়ইতলা নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে নদীর রাজারচর Read more

হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা
হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন