বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে গভীর সমুদ্রের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর একটি সূত্র জানায়, আটক ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ শিকার করছিল। এসময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করা হয়। আটক ট্রলার দুটি থেকে বিপুল পরিমাণ ইলিশসহ প্রায় ১০০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করার সময় নৌবাহিনী ট্রলার ও জেলেদের আটক করেছে। এসব ট্রলারে যেসব মাছ রয়েছে সেগুলো মৎস্য অফিসের তত্ত্বাবধানে নিলামে তুলে বিক্রয়ের ব্যবস্থা করা হচ্ছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলেও জানান তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিকের ওপর হামলার চারদিনেও গ্রেপ্তার নেই!
সাংবাদিকের ওপর হামলার চারদিনেও গ্রেপ্তার নেই!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনার চারদিন পার হলেও কাউকেই Read more

উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ
উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও Read more

ঝিনাইদহে হাসপাতালের ভেতরেই মাদকের রমরমা কারবার!
ঝিনাইদহে হাসপাতালের ভেতরেই মাদকের রমরমা কারবার!

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিণত হয়েছে মাদক কারবারিদের নিরাপদ ঘাঁটিতে। স্থানীয় রোগী ও স্বজনদের অভিযোগ, সপাতাল চত্বর ও আশপাশে Read more

যবিপ্রবির বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের সভাপতি রাফি, সম্পাদক সিয়াম
যবিপ্রবির বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের সভাপতি রাফি, সম্পাদক সিয়াম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বরিশাল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘে’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। Read more

মির্জাপুরে জুয়ার আসরে পুলিশের হানা, ১২ জুয়ারি গ্রেপ্তার
মির্জাপুরে জুয়ার আসরে পুলিশের হানা, ১২ জুয়ারি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্য রাতে Read more

মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন ড. জাকির নায়েক
মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন ড. জাকির নায়েক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের একটি ছবি সামাজিক যোগাযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন