মনির খান। চলমান সময়ে সংগীতের বাইরেও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেখা যায় তাকে। পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি।বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত এ গায়ক। বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদে থেকে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ অবস্থায় হঠাৎ করেই গত কয়েক দিন ধরে মিথ্য তথ্য ছড়ানো হচ্ছে যে, দল থেকে পদত্যাগ করেছেন মনির খান! যা একদম অসত্য বলে দেশের একটি জনপ্রিয় টিভি চ্যানেলকে জানালেন এ গায়ক।সোমবার (১৪ জুলাই) দুপুরে মনির খান বলেন, ‘কে, কারা বা এক অসাধু চক্র যেন সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দাবি করছে যে, আমি নাকি দল থেকে সরে এসেছি! যা একদমই ভুল তথ্য। ২০১৮ সালের একটি তথ্যকে বিকৃত করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমার শ্রোতা, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার মানুষের কাছে ভুল তথ্য পৌঁছানো হচ্ছে। এটি কখনোই কাম্য নয়।’এ গায়ক জানান:ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তিনি। যা বিভিন্ন সময় বলে এসেছেন। ক্যারিয়ারের সেরা সময়ে রাজনীতিতে সরব থেকেছেন। সেই ধারাবাহিকতায় একসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।মনির খান বলেন, ‘২০১৮ সালে দলটির সব ধরনের কার্যক্রম থেকে অভিমান করে সরে আসি আমি। তখন পদ থেকে সরে এসেছি, কিন্তু দল ছাড়িনি। দলের কঠিন সময়েও সক্রিয় ভূমিকা পালন করেছি। দল ছাড়ার তো প্রশ্নই আসে না। আমি বিএনপিতে ছিলাম, আছি। আমাকে নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। বিগত ১০ বছর ধরে এলাকার সব কিছু গুছিয়ে এনেছি আমি। এলাকার দলীয় থেকে সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে। যাদের দোয়া ও ভালোবাসয় সারা বিশ্বর কাছে আজ আমি আজকের এই মনির খান।এ সময় আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়েও কথা বলেন তিনি। ‘অঞ্জনা’ খ্যাত গায়ক বলেন, ‘এলাকার মানুষের জন্য শুরু থেকেই কাজ করে যাচ্ছি। এখন দল যদি চায়, জনগণ যদি চায়; আমাকে যোগ্য মনে করলে অবশ্যই জনগণের সেবার উদ্দেশ্যে দলের সিদ্ধান্ত মেনেই কাজ করব। আর সব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বলব, কোনো গুজবে যেন কেউ কান না দেয়।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যখনই নির্বাচন হোক, তার জন্য প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট Read more

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন

ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ৬ মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে Read more

জুলাই-আগস্টের মামলা: ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ
জুলাই-আগস্টের মামলা: ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ

জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক ও পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে Read more

রাজধানীতে দম্পতির মরদেহ উদ্ধার, পাশেই ছিল চিরকুট
রাজধানীতে দম্পতির মরদেহ উদ্ধার, পাশেই ছিল চিরকুট

রাজধানীর ওয়ারী এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে ওয়ারী Read more

১৫ বছর যে বিএনপির নেতাকর্মীদের জন্য লড়েছি, তারাই এখন ধাক্কা দেয়: রুমিন
১৫ বছর যে বিএনপির নেতাকর্মীদের জন্য লড়েছি, তারাই এখন ধাক্কা দেয়: রুমিন

আগমী জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তি শুনানিতে বিএনপির ২ গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যাপক হট্টগোল হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন