চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি ২০২৫ পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামের শিক্ষার্থী তাজনীন মেহেজাবীন চৌধুরী। ১৩০০ নম্বরের মধ্যে ১২৩৭ নম্বর পেয়ে বোর্ডের শীর্ষস্থানে উঠে আসে তার নাম।বাবা-মায়ের বিচ্ছেদ ঘটায় বাবাহীন অবস্থায় মায়ের একক সংগ্রামে বেড়ে ওঠা মেহেজাবীনের এই অসাধারণ অর্জন প্রথমবার সময়ের কণ্ঠস্বর-এ প্রকাশিত হয় ‘আমি কখনো ভাবিনি বোর্ডে প্রথম হবো: তাজনীন মেহেজাবীন’ শিরোনামে। সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয় গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।এ খবর পৌঁছে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। এই কৃতিত্বে খুশি হয়ে তিনি শুভেচ্ছা ও সমর্থন জানান মেহেজাবীনকে।সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় তারেক রহমানের পক্ষ থেকে আনোয়ারার ডুমুরিয়া গ্রামে ছুটে যান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। সঙ্গে ছিলেন দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন—দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন মাসুদ, জাকির আহমদ, উপজেলা বিএনপির সদস্য আকতারুজ্জামান, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব গাজী ফোরকান, যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব মাহির, যুবদল নেতা খালেদ মোশাররফ সোহেল, ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, মোফাচ্ছেল জুয়েল প্রমুখ।এসময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, ‘দেশনেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা মেহেজাবীনকে শুভেচ্ছা জানাতে এসেছি। দেশের ভবিষ্যৎ মেধাবীদের পাশে থাকার এই প্রচেষ্টা চলবে। তিনি চান, এমন শিক্ষার্থীরা দেশের নেতৃত্বে আসুক।’এসময় প্রথমে মেহেজাবীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করেন নেতারা। সংশ্লিষ্টতা নিয়ে কোনো সংকোচ না রেখে মেহেজাবীন বলেন, ‘এত বড় অনুপ্রেরণা পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত। আমার কৃতিত্বকে সম্মান জানিয়ে আপনারা এখানে এসেছেন—এটাই আমার প্রাপ্তি। বিএনপি পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।’মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তার মা, স্কুলশিক্ষিকা শাহীন আক্তার। তিনি বলেন, ‘মেয়েকে বাবা ছাড়াই মানুষ করেছি। আজকে ওর জন্য গর্বিত শুধু আমি নই, পুরো আনোয়ারা গর্বিত।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নেপথ্যে যে কারণ
ইরানজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নেপথ্যে যে কারণ

ইরানজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। মুদ্রার রেকর্ড পতন, লাগামহীন মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক অনিশ্চয়তায় ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ ইরানিরা। রাজধানী তেহরানের Read more

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি Read more

বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?
বাংলাদেশের সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?

বেআইনি ভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের ধরতে যে অভিযান চলছে কয়েকটি রাজ্যে, সেখানে ধৃতদের কি বাংলাদেশে ফেরত পাঠানোর পদ্ধতি আইনসম্মত?

কলাপাড়ায় খাস জমি দখল, শ্রমিকদল নেতার ৭ দিনের কারাদণ্ড
কলাপাড়ায় খাস জমি দখল, শ্রমিকদল নেতার ৭ দিনের কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নতুন বাজার এলাকায় সিকদার বুটিকস্ হাউজের সামনে ইতোপূর্বে উচ্ছেদকৃত সরকারি খাস জায়গা পুনরায় দখল করে স্থাপনা তোলার Read more

টাংগুয়ার হাওর, বালু লুটপাট, শ্রমিক সার্থরক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন
টাংগুয়ার হাওর, বালু লুটপাট, শ্রমিক সার্থরক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র পুনরুদ্ধার, বালু লুটপাট বন্ধ, শ্রমিক সার্থ রক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন Read more

পাবনায় নিয়মিত সালাত পড়ায় শিশু-কিশোরদের পুরস্কৃত করলো পিএসডিও
পাবনায় নিয়মিত সালাত পড়ায় শিশু-কিশোরদের পুরস্কৃত করলো পিএসডিও

শিশু-কিশোরের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন