বান্দরবানে শহীদ জিয়া সংসদের অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পৌর এলাকার ৭ নং ওয়ার্ড আর্মি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসের কাঁচের জানালা, দরজা, টেবিল ও চেয়ার ভাঙা হয়েছে। অফিসের টেলিভিশনসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। তছনছ করা হয়েছে অফিসের সাইনবোর্ড, সেই সাথে বিএনপির শীর্ষ নেতাদের ছবিগুলো নষ্ট করা হয়।এলাকাবাসীরা জানান, রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে কয়েকজন মুখোশ পরিহিত ব্যক্তি এসে অফিসটি ভাংচুর করে। তারা ঘটনা সংঘটিত করতে মাত্র ২০-২৫ মিনিট সময় ব্যয় করে। ঘটনার সময় অফিসের পাশে বসবাসরত স্থানীয়রা চিৎকার করলে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য একটি ককটেল বিস্ফোরণ করে পাড়ার শাহাবুদ্দিনের বাসার সামনের গলি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তারা আরো বলেন, ঘটনাস্থলের সড়কগুলোতে থাকা বিভিন্ন বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলে ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, শহীদ জিয়া স্মৃতি সংসদের এই অফিসটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কিছু ব্যক্তি দখল করার চেষ্টা করছিল। অফিসটি দখল করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। এই সময় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।এই বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, ঘটনার তদন্ত চলছে, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।প্রসঙ্গত, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নামে অফিসটি বছরের পর বছর ধরে চলে আসলেও ৫ আগস্ট সরকার পতনের সময় অফিসটি ব্যাপক ভাংচুর করা হয়। পরে বিএনপির নেতাকর্মীরা শহীদ জিয়া স্মৃতি সংসদ নামে অফিসটি ব্যবহার করে আসছিল, আর ২য় দফায় অফিসটি ফের ভাংচুর করা হলো।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমনায় বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড
রমনায় বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

রমনা বটমূল বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত বাকি ৯ Read more

তিশার ‘মুজিব’ সিনেমায় প্রসঙ্গে যা বললেন ফারুকী
তিশার ‘মুজিব’ সিনেমায় প্রসঙ্গে যা বললেন ফারুকী

'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছিলেন, যেখানে তিনি শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় Read more

প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ
প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ

বছর দেড়েক আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। এর পরে আগে একসঙ্গে দেখা যায়নি এই Read more

রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিয়োজিত ১৪ হাজার পুলিশ
রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিয়োজিত ১৪ হাজার পুলিশ

ঢাকায় ৩ সমাবেশকে ঘিরে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা Read more

কুলিয়ারচরে রেললাইন থেকে গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার
কুলিয়ারচরে রেললাইন থেকে গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেললাইন থেকে সিমা বেগম (২২) নামের এক গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।মঙ্গলবার (২২ জুলাই) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন