পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্রে দুটি স্থাবর সম্পদ ক্রোক ও দেশটির স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের ২ অ্যাকাউন্ট এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকের ২ অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। নিউইয়র্কের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে থাকা এসব স্থাবর সম্পত্তির মূল্য ২ লাখ ১৫ হাজার ডলার করে।সোমবার (১৪ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।এদিন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন।আবেদনে বলা হয়, আসামি বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এসব সম্পদ তিনি পুলিশের আইজি থাকা অবস্থায় অবৈধভাবে অর্জন করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে তার নিজ ও আত্মীয়স্বজনের নামে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এতে মামলার বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাবনা বিঘ্নিত হতে পারে। সে কারণে আদালতে চার্জশিট দাখিলের আগেই এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থাইল্যান্ডে ইন্টার্নশিপের সুযোগ পেলেন হাবিপ্রবির ২২ শিক্ষার্থী
থাইল্যান্ডে ইন্টার্নশিপের সুযোগ পেলেন হাবিপ্রবির ২২ শিক্ষার্থী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি এন্ড এ্যানিমাল সায়েন্স অনুষদের (ডিভিএম) ২২ জন শিক্ষার্থী থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে Read more

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

রাজধানী ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক Read more

শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের Read more

নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার ‘ইয়েস কার্ড’ পেল বেনাপোলের অর্পিতা হালদার
নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার ‘ইয়েস কার্ড’ পেল বেনাপোলের অর্পিতা হালদার

বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ নতুন কুঁড়ি প্রতিযোগিতায় 'ইয়েস কার্ড' পেলো বেনাপোলের অর্পিতা হালদার। সাধারণ নৃত্য প্রতিযোগিতায় সে অংশ Read more

শেরপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
শেরপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বগুড়ার শেরপুরের ছোনকায় রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ লুটপাট ও শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ এনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন