দীর্ঘদিন ধরে সংস্কারহীন পড়ে থাকা লক্ষ্মীপুর-জকসিন সড়কের দুরবস্থার প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় সওজ অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও গায়েবানা জানাজা কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।কর্মসূচিতে উপস্থিত ছিলেন—জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, ছাত্রনেতা মো. সারোয়ার, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।বক্তারা জানান, লক্ষ্মীপুর-জকসিন সড়কটি দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে রয়েছে। রাস্তাজুড়ে খানাখন্দ আর ভাঙাচোরা অংশে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। এতে করে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বারবার অবগত করার পরও সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেই তারা অভিযোগ করেন।তারা আরও জানান, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে সামনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।এ বিষয়ে জানতে সওজ-এর লক্ষ্মীপুর কার্যালয়ে গিয়েও নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে পাওয়া যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!
ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!

এবার এসএসসি পরীক্ষায় ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী Read more

ইন্দোনেশিয়ায় ২ ঘণ্টার ব্যবধানে আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত
ইন্দোনেশিয়ায় ২ ঘণ্টার ব্যবধানে আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত

মাত্র ২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে পর পর ২ বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এর ফলে আনুমানিক ১০ Read more

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন বুধবার (১ অক্টোবর)। আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু। দশমীতে কৈলাশে Read more

কাজ শেষ না করেই বিল ভাউচারে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
কাজ শেষ না করেই বিল ভাউচারে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। Read more

‘নির্বাচনের প্রতিশ্রুতি ভাঙলে ড. ইউনূসকেই দায় নিতে হবে’
‘নির্বাচনের প্রতিশ্রুতি ভাঙলে ড. ইউনূসকেই দায় নিতে হবে’

জনগণের কাছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে জানিয়েছেন বিএনপি মহাসচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন