পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন। রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় দেশটির ৮২ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট মারা গেছেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেওয়া এক পোস্টে বুহারির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার ডিজিটাল যোগাযোগবিষয়ক বিশেষ সহকারী বশির আহমাদ।পোস্টে তিনি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির পরিবার আজ দুপুরে লন্ডনের একটি ক্লিনিকে তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে। মুহাম্মাদু বুহারির এই বিশেষ সহকারী লিখেছেন, ‘‘আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করেন, আমিন।’’ ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি রোববার ৮২ বছর বয়সে মারা গেছেন বলে তার এক সহকারী জানিয়েছেন।মুহাম্মাদু বুহারি প্রথমে সেনাশাসক হিসেবে দেশটির ক্ষমতায় এসেছিলেন। পরে নির্বাচিত গণতান্ত্রিক নেতা হিসেবে দেশ পরিচালনা করেন তিনি। সূত্র: এএফপি, নাইজেরিয়া পালস।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন
পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন

পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে শরীয়াহভিত্তিক ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদের Read more

তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে

ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার Read more

চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রলির ধাক্কায় সামিরা (০৫) আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টায় উপজেলার হাসাদাহ Read more

যুদ্ধবিরতির মধ্যে গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল
যুদ্ধবিরতির মধ্যে গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

যুদ্ধবিরতি কার্যকর হবার পর অবরুদ্ধ গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে ইসরায়েল। এছাড়াও যুদ্ধবিরতির মধ্যে অন্তত ৮০ বার হামলা চালানো Read more

হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২
হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২

কুমিল্লার হোমনায় মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আসাদপুর গ্রাম Read more

গলাচিপায় ব্যস্ততম সড়কের বেহাল দশা
গলাচিপায় ব্যস্ততম সড়কের বেহাল দশা

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের পাউবোর বেড়িবাঁধ থেকে ডাকুয়া ইউনিয়নের পশ্চিমপাড় ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন